World

মলদ্বারে আটকে গেল খেলনা, বার করতে দৌড় পেট্রলপাম্পে

গাড়ির জ্বালানি ফুরিয়ে এলে চালকরা ছোটেন পেট্রলপাম্পে। আর পায়ুদ্বারে খেলনা ঢুকে গেলে? তাহলেও ভরসা সেই পেট্রলপাম্পই! ইউটিউবের সাম্প্রতিক একটি ভিডিও অন্তত সেকথাই প্রমাণ করছে।

কয়েক মাস আগের ভিডিওটি হালে নজরে পড়ে যায় নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার হয় ভিডিওটি। লাইকের বন্যা বয়ে যায়। ওঠে তুমুল হাসির রোল। জানতে চান কি আছে হঠাৎ ভাইরাল হওয়া ভিডিওটিতে?

কয়েক মিনিটের ভিডিওটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস-এর একটি পেট্রলপাম্পের। ভিডিওয় দেখা যাচ্ছে, পেট্রলপাম্পের ইতি উতি জ্বালানি ভরতে সার বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটি গাড়ি। হঠাৎ সকলকে হতভম্ব করে সেখানে হাজির হন এক ব্যক্তি।

সম্পূর্ণ উলঙ্গ। শরীরে পোশাকের চিহ্নমাত্র নেই। চিৎকার করতে করতে পেট্রলপাম্পের এদিকওদিক কি একটা যেন খুঁজে পেতে চাইছিলেন তিনি। ভালো করে তাঁর দিকে লক্ষ্য করতেই দেখা যায়, ব্যক্তিটির পায়ুদ্বারে চেপে বসে আছে খেলনা!

উত্তুঙ্গ আনন্দ উপভোগের মুহুর্তে অসাবধানতা বশত খেলনাটি সম্ভবত আটকে যায় তাঁর পায়ুপথে। চেষ্টা করেও তা বার করতে না পেরে ওই ব্যক্তি ওই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি পৌঁছে যান বাড়ির কাছে পেট্রলপাম্পে।

তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন পেট্রলপাম্পে উপস্থিত জনৈক পুলিশকর্মী। কিন্তু তাঁর কথায় বিন্দুমাত্র কান না দিয়ে উল্টে পুলিশের দিকে তেড়ে যান ওই ব্যক্তি। দ্রুত চিকিৎসককে খবর দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন তিনি।

এমন সময় পেট্রলপাম্পে এসে পৌঁছায় একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স দেখে ধড়ে প্রাণ ফিরে পান উন্মত্ত প্রায় ওই ব্যক্তি। তাঁকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, খেলনার চাপ থেকে মুক্ত হয়েছে ব্যক্তিটির পায়ুদ্বার।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026