World

জেল থেকে কয়েদি নিয়ে গিয়ে বিয়ের কাজ, পুলিশ আধিকারিকের কড়া সাজা

জেলে অনেকেই গারদের পিছনে আটক রয়েছে। তাদেরই কয়েকজনকে নিজের বিয়েতে বিশেষ কয়েকটি কাজের দায়িত্ব দেন। কড়া সাজা পেলেন পুলিশ আধিকারিক।

তিনি জেলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই কয়েদিদের গারদ খোলা হবে না বন্ধ তাও তাঁর হাতেই। কয়েদিদের কে কি করবে তাও তাঁর হাতে। কিন্তু তারও একটা নিয়ম আছে। তারমধ্যে থেকেই কাজ করতে হয় পুলিশ আধিকারিকদের।

কিন্তু তিনি গারদের পিছন থেকে কয়েকজনকে বার করে নিয়ে যান। তাদের নিশ্চিন্তে জেল থেকে চলে যেতে দেন। তবে যেখানে ইচ্ছা সেখানে নয়। তাঁরই বিয়ের অনুষ্ঠানে যেতে বলেন তিনি।

কয়েদিরাও সেই নির্দেশ মেনে পুলিশ আধিকারিকের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়। সেখানে তাদের দিয়ে রান্না করা থেকে পরিবেশন সবই করান ওই আধিকারিক।

এমনকি বিয়ের অনুষ্ঠানে সাফসাফাইয়ের কাজও তাদের দিয়েই করানো হয়। কাজ হয়ে গেলে তাদের ফের জেলে ফিরে যেতে বলা হয়। তারাও কথামত জেলে ফিরে যায়।

বিষয়টি কিন্তু উচ্চতম কর্তৃপক্ষের নজর এড়ায়নি। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ আদালতে পৌঁছয়। বিচারক সাফ জানান ওই পুলিশ আধিকারিকের ভাগ্য ভাল যে কয়েদিরা অন্য কোথাও পালিয়ে না গিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফের জেলেই ফেরত যায়।

নিজের ক্ষমতার অপব্যবহারের জন্য ওই পুলিশকর্মীর ১৫ মাসের সাজা শোনায় আদালত। ১৫ মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। গারদের পিছনে জায়গা হয় খোদ ওই পুলিশ আধিকারিকেরই। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়। ঘটনাটি সামনে আসার পর বিশ্বজুড়েই খবরটি আলোড়ন ফেলে দেয়।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026