২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ফুটবল দল, ছবি – সৌজন্যে – এক্স – @fifaworldcup_es
ভারতের মাটিতে পা রেখেছিলেন পেলে। ম্যাচ খেলেছিলেন তাঁর ক্লাবের হয়ে। মারাদোনাও ভারতের মাটিতে পা রাখেন। কলকাতায় আসেন। সল্টলেক স্টেডিয়ামেও যান। ফুটবলে পাও ছোঁয়ান। কিন্তু ম্যাচ খেলেননি।
তারপর ২০১১ সালে ভারতে আসেন মেসি। আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার মধ্যে ম্যাচ হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। এবার ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি।
একা মেসি নন, মেসির নেতৃত্বে গোটা আর্জেন্টিনার জাতীয় দলটাই আসছে ভারতে ম্যাচ খেলতে। সে খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
এটা শোনার পর স্বভাবতই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগে কবে ভারতে আসছে মেসি সহ আর্জেন্টিনা? তারও জবাব মিলেছে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ভারতে আসছে আগামী অক্টোবর মাসে।
আন্তর্জাতিক একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে এই দল। ফলে ভারতের মাটিতে মেসির বল নিয়ে ছুটে যাওয়া দেখতে এখন থেকেই তৈরি ফুটবলপ্রেমী মানুষজন।
তাদের ফুটবল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছতে চাইছে আর্জেন্টিনা। তারই অংশ হিসাবে ভারতে আসছে তারা। ২০২৬ সালে বিশ্বকাপ হওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল দল এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছবে।
আর্জেন্টিনার ভারতে আসা অবশ্যই ভারতীয় ফুটবলকে আরও উৎসাহ প্রদান করবে। বিশেষত নব্য প্রজন্মকে ফুটবল খেলার প্রতি উৎসাহিত করবে। ভারতে মেসির ভক্ত এবং আর্জেন্টিনার ভক্তের অভাব নেই। তাঁদের জন্যও উৎসবের মরসুমে আনন্দ দ্বিগুণ হবে আর্জেন্টিনা দলকে দেশের মাটিতে পাওয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।