একেই বলে অর্জুনের লক্ষ্যভেদ। অব্যর্থ লক্ষ্যভেদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন মুসকান কিরার। ১৭ বছরের মুসকান মধ্যপ্রদেশের জব্বলপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার ফাঁকে তিরন্দাজি ছিল তাঁর ধ্যানজ্ঞান। আর কথায় বলে অধ্যবসায় থাকলে সাফল্য তো আসবেই। ফলে জাতীয় স্তরে দারুণ ফল করার পর ব্যাংককে এশিয়া কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুসকান।
ফাইনালে তিনি মুখোমুখি হন মালয়েশিয়ার মহিলা তিরন্দাজ জাকারিয়া নাদিরার। ১৩৯-১৩৬ পয়েন্টের ব্যবধানে জাকারিয়াকে হারিয়ে সোনা যেতেন আত্মবিশ্বাসী মুসকান। তবে তিনি একা নন। এশিয়া কাপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন আরেক মহিলা ‘অর্জুন’ প্রমীলা দৈমারি। ৭-৩ পয়েন্টের ব্যবধানে রাশিয়ার এর্দিনিয়েভা নাতালিয়াকে হারিয়ে তিরন্দাজিতে স্বর্ণপদক জেতেন অসমের মেয়ে প্রমীলা।
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…