Entertainment

তাঁর বিরুদ্ধে বলিউডের একটা গ্যাং কাজ করছে, তোপ রহমানের

বলিউডে স্বজনপোষণ নিয়ে বার বার সরব হয়েছেন অনেকে। এবার সরাসরি বলিউডের কিছু প্রভাবশালী মানুষের বিরুদ্ধে তোপ দাগলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান।

চেন্নাই : তাঁর বিরুদ্ধে বলিউডের একটা গ্যাং কয়েক বছর ধরে কাজ করছে। তারা তাঁর বিরুদ্ধে ভুল বুঝিয়ে চলে। যাতে তিনি কাজ না পান। তাঁর কাজ পাওয়া আটকে দিচ্ছে এই গ্যাং। এবার সরাসরি বলিউডের কিছু প্রভাবশালী মানুষের বিরুদ্ধে তোপ দাগলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। কিছু বলিউডের লোকজন একসঙ্গে হয়ে যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় তা স্পষ্ট করে দিয়েছেন রহমান।

রহমানের দাবি, তিনি কখনও ভাল সিনেমা পেলে তাতে কাজ করতে না করেননা। দক্ষিণের অনেক সিনেমায় সুর করার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। সেখানে কাজ পেতে তাঁর সমস্যা নেই। কিন্তু বেশ কয়েক বছর ধরেই বলিউডের একটা গ্যাং তাঁকে বলিউডে কাজ পেতে দিচ্ছেনা। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা দিল বেচারা-র সুর তৈরি করেছেন এআর রহমান। রহমান জানান দিল বেচারার পরিচালক মুকেশ ছাবড়া তাঁকে যখন সুর করতে বলেন তিনি ৪টি গান ২ দিনে করে দিয়েছিলেন।

রহমান তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন একটি এফএম রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে। তবে বলিউডের এই তথাকথিত স্বজনপোষণ এবং পছন্দের বাইরে কাজ পেতে না দেওয়ার যে অভিযোগ বারবার সামনে আসে সেই তালিকায় এআর রহমানের মত সুরকারও ঢুকে পড়লেন। যা সাধারণ মানুষের মধ্যে বলিউড সম্বন্ধে ধারণা আরও তিক্ত করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026