Entertainment

২৯ বছরের সঙ্গী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ এআর রহমানের, ২ দিলীপের মিল অনেক

ভারতীয় সঙ্গীত জগতে এআর রহমান একটা যুগ। তাঁর ব্যক্তিগত জীবনে নেমে এল অন্ধকার। স্ত্রী সায়রা বানু তাঁর সঙ্গে দূরত্ব টানলেন। ২ দিলীপে আরও মিল।

তাঁর ২৮ বছর বয়সে সঙ্গীতে ডুবে থাকা যুবক বিয়ে করেছিলেন সায়রা বানুকে। কোনও প্রেম নয়, মায়ের পছন্দে বিয়ে। সেই বিবাহিত জীবন ৩ সন্তানের জন্ম দেন সায়রা বানু। এআর রহমানের সঙ্গে আগামী বছরই তাঁর ৩০ তম বিবাহবার্ষিকী পালনের কথা।

কিন্তু তার আগেই নেমে এল অন্ধকার। সায়রা বানুই এগিয়ে এসে বিবাহবিচ্ছেদ নিলেন এআর রহমানের সঙ্গে। ২ জনের মানসিক দূরত্ব এতটাই চওড়া হয়েছিল যে এ ছাড়া অন্য কোনও উপায় ছিলনা বলেই মনে করছেন সায়রা-র আইনজীবী।

২৯ বছর একসঙ্গে কাটানোর পর সায়রা বানু ও এআর রহমান আলাদা হয়ে গেলেন একে অপরের থেকে। এ বড় কঠিন সময় বলেই মনে করছেন এআর রহমান। তাঁর এবং সায়রা বানুর এই বিবাহবিচ্ছেদকে তাঁদের ব্যক্তিগত পরিসরেই রাখার অনুরোধ করেছেন দেশের এই মহাতারকা সুরকার।

এআর রহমান ও বিখ্যাত তারকা দিলীপ কুমারের মধ্যে একাধিক মিল রয়েছে। কারণ এআর রহমান বলে সকলে যাঁকে চেনেন তিনি তাঁর ২৩ বছর বয়স পর্যন্ত ছিলেন এএস দিলীপ কুমার।

২৩ বছর বয়সে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হয়ে যান এআর রহমান। আবার দিলীপ কুমার ছিলেন জন্মগতভাবে মহম্মদ ইউসুফ খান। কিন্তু ভারতের বৃহত্তর দর্শকের কাছে পৌঁছতে সেই ইউসুফ খান নাম বদলে হন দিলীপ কুমার।

২ জনের স্ত্রীর নামই সায়রা বানু। এও এক অদ্ভুত সমাপতন। তবে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু আজীবন তাঁর সঙ্গেই ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026