SciTech

এবার আপনিও অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটারের মালিক হতে পারেন

বিশ্বখ্যাত অ্যাপল সংস্থা ১৯৭৬ সালে তাদের প্রথম কম্পিউটার তৈরি করে। তারপর তা বাজারে ছাড়া হয়। এমন ব্যক্তিগত ব্যাবহারের জন্য কম্পিউটার বা পিসি তখন মানুষের কাছে অলীক কল্পনার মত ছিল। সেই সময় অ্যাপলের অন্যতম জন্মদাতা স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক মিলে তৈরি করেন অ্যাপল-১ কম্পিউটার। সেটাই ছিল অ্যাপলের প্রথম পার্সোনাল কম্পিউটার। যা ব্যক্তিগত ব্যাবহারের প্রথম কম্পিউটারও বটে। সেই বিরল বস্তুটি এবার নিলামে উঠছে।

অকশন হাউস ক্রিস্টিজ এই প্রথম অ্যাপল-১ কম্পিউটারকে নিলামে তুলতে চলেছে। ভারতীয় মুদ্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা থেকে ৪ কোটি ৫৬ লক্ষ টাকার মধ্যে কোনও অঙ্কে কম্পিউটারটি বিক্রি হতে চলেছে। পুরো নিলামটাই হবে অনলাইন। বৃহস্পতিবার এই অ্যাপল-১ কম্পিউটার নিলামে উঠছে। ফলে এদিন থেকেই যে কেউ নিলামে অংশ নিতে পারেন।

১৯৭৬-এ বাজারে আনার পর ১৯৭৭ সালের অক্টোবরে অ্যাপলের পরের ভার্সন বাজারে আনেন স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক। এদিকে তার আগেই অ্যাপল-১ প্রায় ২০০টির মত তৈরি করা হয়ে গিয়েছিল। জোবস ও ওজনিয়াক তখন অ্যাপল-১ যাঁরা কিনেছিলেন তাঁদের তা ফেরত দিতে বলেন। নতুন ভার্সনটি অফার করেন। ফেরতও হয় বেশ কিছু। যা স্টিভদ্বয় নষ্ট করে দেন। ফলে হাতে গোনা কয়েকটি মাত্র অ্যাপল-১ বিশ্বে রয়ে গিয়েছিল। তারই ১টি নিলামে উঠতে চলেছে। এই প্রথমবারের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026