Entertainment

প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অনুষ্কা

দক্ষিণে তাঁদের জুটি আগে থেকেই পরিচিত ছিল। ‘বাহুবলী’ সিনেমায় প্রভাস ও অনুষ্কা শেঠির রাজা ও রানির চরিত্রে অভিনয় তাঁদের দেশ জোড়া খ্যাতি দিয়েছে। সেইসঙ্গে বেশ কিছু রটনাও। বাহুবলীর সাফল্যের পর থেকেই শোনা যাচ্ছিল প্রভাস ও অনুষ্কা নাকি প্রেম করছেন। ২ জনে সম্পর্কে জড়িয়েছেন। এই নিয়ে প্রভাস বা অনুষ্কা মুখ না খুললেও রটনা কিন্তু তাঁদের পিছু ছাড়ছিল না। বরং হুহু করে ছড়াচ্ছিল যে প্রভাস ও অনুষ্কা প্রেমে পড়েছেন।

এই নিয়ে এবার মুখ খুললেন অনুষ্কা শেঠি। এতদিন ধরে চুপ থাকার পর অনুষ্কা একটি সংবাদপত্রে জানান, প্রভাস হলেন তাঁর সেই গুটিকয়েক বন্ধুদের একজন যাঁকে তিনি ৩ এএম বা রাত ৩টের বন্ধু বলে মনে করছেন। মানে এই সময়েও তাঁরা ২ জনে কথা বলে থাকেন। অনুষ্কা জানান, প্রভাসকে তিনি গত ১৫ বছর ধরে চেনেন। তাঁরা ২ জনই এমন ২ চরিত্র যাঁরা নিজেদের মনের কথা লুকিয়ে রাখতে পছন্দ করেননা।

তাহলে কী পরিচালক প্রকাশ কোভেলামুদি-কে বিয়ে করতে চলেছেন অনুষ্কা? কারণ এমন একটি রটনাও কিন্তু যথেষ্ট ছড়িয়েছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ সিনেমার পরিচালক প্রকাশ হোন বা বাহুবলী-র হিরো প্রভাস, তিনি এঁদের কাউকে বিয়ে করতে চলেছেন বলে যে খবর ঘুরে বেড়াচ্ছে তার কোনওটাই সত্য নয় বলে খোলাখুলি জানিয়ে দিয়েছেন অনুষ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026