ফাইল : অনুষ্কা শর্মা, ছবি - আইএএনএস
স্বামী বিরাট কোহলি এখন ব্যস্ত ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। মাঝে কিছুটা সময় পেয়েছিলেন। তখন স্ত্রী অনুষ্কার সঙ্গে অল্প সময় কাটাতে পেরেছেন। এদিকে স্বামীর সঙ্গে দেখা এবং নিজের কিছু কাজ নিয়ে লন্ডনে অনুষ্কা শর্মা। রথ দেখা, কলা বেচা দুটোই এক সফরে হয়ে গেল তাঁর। কাজও হল। আবার স্বামীর সঙ্গে কিছুটা সময় কাটানোও হল। এদিকে বিরাট ব্যস্ত ক্রিকেটে। তাই এখন লন্ডন শহরটা ঘুরছেন অনুষ্কা।
কাজের ফাঁকে যে অবসর সেই অবসরে লন্ডনের মত সুন্দর শহরকে ঘুরে দেখার জন্য, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য অনুষ্কা শর্মা বেছে নিয়েছেন সেখানকার পাতাল রেলকে। লন্ডন শহরে জালের মত রয়েছে মেট্রো রেল। যে লাইনগুলি বিভিন্ন দিকে চলে গিয়েছে। সেই টিউব ট্রেনেই শহর ঘুরছেন অনুষ্কা।
নিজের টিউব রেলে সফরের একটি ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অনুষ্কা। তলায় লিখেছেন বিখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের একটি বিখ্যাত উক্তি, হাসি খুশি মেয়েরা সবসময় সুন্দর হয়। ৩১ বছরের অনুষ্কা শর্মাকে শেষবার শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমায় দেখতে পাওয়া গেছে। তারপর বেশ কিছুদিন আর তাঁকে বড় পর্দায় খুঁজে পাননি দর্শকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…