Entertainment

রাস্তায় নোংরা ফেলে অনুষ্কার কড়া ধমক খেলেন এক ব্যক্তি

গাড়ি দাঁড় করিয়ে পাশের একটি বিলাসবহুল গাড়ির সওয়ারকে কড়া ভাষায় ধমক দিলেন অভিনেত্রী তথা বিরাটপত্নি অনুষ্কা শর্মা। ওই ব্যক্তিকে গাড়ি থেকে রাস্তায় নোংরা ছুঁড়ে দিতে দেখেন অনুষ্কা। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে ওই গাড়িটিকে তার পাশে দাঁড় করাতে বলেন। তারপর সওয়ারকে গাড়ির জানালা থেকে ধমক দিয়ে বলেন রাস্তায় নোংরা ফেলছেন কেন? রাস্তায় নয়, নোংরা ডাস্টবিনে ফেলুন।

অনুষ্কা শর্মার সেই ধমকে ছবি এখন বিরাট কোহলির কৃপায় ভাইরাল। বিরাট তাঁর স্ত্রীয়ের এই ছোট্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেইসঙ্গে অনুষ্কার পাশে দাঁড়িয়ে লেখেন, এই লোকগুলোর বিলাসবহুল গাড়িতে চড়ার পর মাথায় আর কিছু থাকেনা। এরা আমাদের দেশকে স্বচ্ছ রাখবে? বিরাটের পরামর্শ আপনারাও যদি এমন কিছু রাস্তায় হতে দেখেন, ঠিক এটাই করবেন। তাঁর ইঙ্গিত ছিল অনুষ্কা যেভাবে ধমক দিয়েছে সেভাবেই ধমক দেবেন। ইতিমধ্যেই ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026