Entertainment

এলেন, দেখলেন, গোলাপ দিয়ে হাসিমুখে আশির্বাদও করলেন

কথা দিয়েছিলেন আসবেন। এলেন, দেখলেন আর প্রাণভরে নবদম্পতিকে আশির্বাদও করলেন তিনি। গত ২১ ডিসেম্বর দিল্লির তাজ প্যালেসে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে পৃথিবীর সব আলো একটাই বৃত্তের কাছে যেন নতিস্বীকার করে নিয়েছিল। সেই আলোকবৃত্তের নাম বিরুষ্কা। সেই আলোকবৃত্তের মাঝখানে দাঁড়িয়ে একজোড়া গোলাপের তোরা দিয়ে এ বছরের হিট জুটি বিরুষ্কাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবারের পার্টিতে সব্যসাচীর ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি, সিঁথি রাঙানো লাল সিঁদুরে নিজেকে স্বপ্নসুন্দরী করে সাজিয়ে তুলেছিলেন বিরাট ঘরণী। পাশে কালো কুর্তার সঙ্গে সিল্ক চুড়িদার প্যান্ট আর পশমি চাদরে রাজকীয় মেজাজে মিস্টার পারফেক্ট বিরাট কিছু কম যান না। ইতালির তাস্কানির আঙুর ক্ষেতে রূপকথার গল্পের মতো প্রেমিক বিরাট কোহলির সঙ্গে বিয়েটা সেরেছিলেন অনুষ্কা শর্মা। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও বিরাট সতীর্থ থেকে শুরু করে দেশের বিশিষ্ট জনদের নিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।

তবে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও শুভেচ্ছা ছাড়া বোধহয় অসম্পূর্ণ থেকে যেত বিরুষ্কার পার্টি। প্রখ্যাত পাঞ্জাবি ভাংড়া শিল্পী গুরদাস মানের সুর ও তালে সতীর্থ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভাংড়া নেচে পার্টির উষ্ণতাকে বাড়িয়ে তোলেন ‘হ্যাপিলি ম্যারেড’ বিরুষ্কা।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026