Entertainment

সন্তানের ছবি প্রকাশ্যে এনে কী নামকরণ হল জানালেন বিরুষ্কা

বিরাট ও অনুষ্কার জীবনে এসেছে তাঁদের ছোট্ট কন্যাসন্তান। তার একটা ঝলক পেতে চাইছিলেন সকলেই। অবশেষে সোশ্যাল সাইটে ছবি দিলেন বিরুষ্কা। জানালেন নামও।

নয়াদিল্লি : অনেক জল্পনার পর সোমবার অবশেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা প্রকাশ্যে আনলেন তাঁদের সন্তানকে।

এই প্রথম তাঁদের কন্যা সন্তানকে কোলে নিয়ে ছবি প্রকাশ্যে আনলেন তাঁরা। শুধু কন্যার ছবিই প্রকাশ্যে আনলেন না, সেইসঙ্গে কন্যার নামও কী দিয়েছেন তাঁরা তা সকলকে জানিয়ে দিয়েছেন সেলেব্রিটি দম্পতি।

গত ১১ জানুয়ারি অনুষ্কার কোল আলো করে এক কন্যাসন্তানের জন্ম হয়। সেই সুখবর জানিয়ে সকলকে তাঁদের পাশে থাকার জন্য বিরাট ধন্যবাদ জানান। তারপর থেকেই সোশ্যাল মাধ্যমে বয়ে যায় শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা।

তাঁদের ভক্তকুল এই শুভ সংবাদ শোনার পর থেকেই তাঁদের ছোট্ট কন্যা সন্তানের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন, চোখ রেখেছিলেন সোশ্যাল মাধ্যমে।

অবশেষে অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে বিরাট ও তাঁদের ছোট্ট সন্তানের সাথে কাটানো একটি সুন্দর মুহুর্তের ছবি পোস্ট করে ভাগ করে নেন তাঁর মনের কথা। সেখানেই তিনি জানান তাঁদের কন্যার নাম তাঁরা ভামিকা রেখেছেন।

ছোট্ট ভামিকাকে কোলে নিয়ে সদ্য মা হওয়া অনুষ্কা নিজের মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, তাঁরা দুজন ভালবাসা, কৃতজ্ঞতা ও একে অপরকে প্রয়োজনীয় সময় দিয়ে একসাথে এতগুলো দিন কাটালেন, কিন্তু তাঁদের জীবনে ছোট্ট ভামিকার আগমন তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

কান্না, হাসি, আনন্দ, চিন্তা – সব অনুভূতিগুলো তাঁরা মিনিটে মিনিটে অনুভব করছেন। ঘুমের ঘাটতি তাঁদের এই আনন্দে বাধ সাধতে পারছেনা।

২০১৭-সালে ইতালির টাসকানিতে গাঁটছড়া বাঁধেন বিরুষ্কা। আর গত বছর অগাস্ট মাসে এই সেলেব্রিটি দম্পতি জানান তাঁদের সংসারে আসতে চলেছে আরও একজন।

খবরটি সোশ্যাল মাধ্যমে জানান তাঁরা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাঁরা লেখেন জানুয়ারিতে আসতে চলেছে তাঁদের ছোট্ট সন্তান।

শুক্রবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে যোগ দেবেন বিরাট কোহলি। বাবা হওয়ার পর এটাই তাঁর প্রথম দেশের হয়ে মাঠে নামা হবে। তবে তার আগে আপাতত পরিবার ও নিজের ছোট্ট মেয়ে ভামিকার সাথে সময় কাটাতে ব্যস্ত বাবা বিরাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026