Entertainment

বাংলা লোকগীতি ব্যবহার করে নেটিজেনদের তোপে অনুষ্কা শর্মা

একটি জনপ্রিয় বাংলা লোকগীতি ব্যবহার করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন বলিউড তারকা অনুষ্কা শর্মা।

মুম্বই : নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিরাটপত্নি তথা বলিউড তারকা অনুষ্কা শর্মার সিনেমা ‘বুলবুল’ নেটিজেনদের তোপের মুখে পড়ল। কারণ একটি বাংলা লোকগীতি। অতি জনপ্রিয় এই লোকগীতি বাংলার মানুষের পরিচিত। ‘কলঙ্কিনী রাধা’ গানটি একাধিক জনপ্রিয় শিল্পী গেয়েছেন। সেই গানটি অনুষ্কা ব্যবহার করেন তাঁর এই বুলবুল সিনেমায় আর সেখানেই ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের দাবি, এই গানে রাধাকে অপমান করা হয়েছে।

ওই গানেরই একটা অংশে ভগবান শ্রীকৃষ্ণকেও অপমান করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে অনুষ্কার এসব বন্ধ করা উচিত বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। এমনকি এমন সব গান থাকা সিনেমা তাদের প্ল্যাটফর্মে চালানোর জন্য নেটফ্লিক্স-কেও বয়কট করার ডাক দিয়েছেন তাঁরা। শুধু এই গানটি বলেই নয়, একটি তেলেগু সিনেমা ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

নেট দুনিয়ায় কলঙ্কিনী রাধা গানটির ব্যাখ্যা নিয়ে অবশ্য কেউ কেউ পাশেও দাঁড়িয়েছেন অনুষ্কার। তাঁদের পাল্টা ব্যাখ্যা গানটির অন্তর্নিহিত অর্থ একেবারেই অন্য। যা কখনই পুরাণ বিরোধী নয়। বরং পুরাণের কথাই সেখানে বর্ণিত হয়েছে। তাঁরা বোঝানোর চেষ্টা করেছেন যাঁরা সমালোচনা করছেন, গানটির ভাবার্থ বুঝতে তাঁদের কোথাও ভুল হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026