ফাইল : অনুপম শ্যাম, ছবি - আইএএনএস
মুম্বই : সিনেমা থেকে টিভি, সব জায়গাতেই তিনি চুটিয়ে অভিনয় করেছেন। বিনোদন জগতের পরিচিত মুখ তিনি। প্রবীণ অভিনেতা। ৩০ বছর ধরে টানা কাজ করেছেন। সেই অনুপম শ্যাম এখন হাসপাতালের আইসিইউ-তে জীবনের জন্য লড়াই চালাচ্ছেন। কিডনির প্রবল সমস্যা থাকায় তাঁকে মুম্বইয়ের গোরেগাঁওতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি আইসিইউ-তে রয়েছেন।
তাঁর চিকিৎসার খরচ পাহাড় প্রমাণ। তাই সেই খরচ টানতে অপারগ তাঁর পরিবার। এতদিন যেখানে কাজ করেছেন সেই সিনেমা জগতের মানুষদের কাছেই অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। অভিনেতার ভাই জানিয়েছেন ইতিমধ্যেই অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁদের ফোন করেছিলেন। জানিয়েছেন তিনি বিষয়টি দেখছেন।
৬২ বছরের অনুপম অনেক সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনেয় করেছে। ‘দিল সে’, ‘নায়ক’, ‘ব্যান্ডিট কুইন’, ‘হাজারো খোয়াইশে অ্যাইসি’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সহ বিভিন্ন সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শক মনে নাড়া দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…