Entertainment

একটি কাজে তিনি খুব খারাপ, স্বীকার করলেন অনুপম খের

দেশের সিনেমা জগতের এক অন্যতম উজ্জ্বল নাম অনুপম খের। অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা হিসাবেই তাঁর পরিচিত। কিন্তু তিনিও অকপটে একটা কথা স্বীকার করে নিলেন।

দেশের সিনেমা জগতের অন্যতম পরিচিত নাম অনুপম খের। সাধারণ মানুষ যেমন শাহরুখ খান, সলমন খান বা অক্ষয় কুমারদের চেনেন, তেমনভাবেই তাঁদের কাছে অনুপম খেরও পরিচিত নাম। অনুপম খেরকে অত্যন্ত দক্ষ অভিনেতা হিসাবেই ধরা হয়।

যার প্রমাণও তিনি বারবার দিয়েছেন। যে কোনও চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। চ্যালেঞ্জে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। সেই অনুপম খের এতদিন পর স্বীকার করে নিলেন তিনি কোন কাজে একদম বাজে।

আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে জনপ্রিয় কার্টুন চরিত্র ছোটা ভীমকে নিয়ে একটি সিনেমা। তাতে অভিনয় করেছেন অনুপম। তারই একটি অনুষ্ঠানে এসে অনুপম স্বীকার করে নেন তিনি নাচে একেবারেই অপটু। নাচে তিনি খুব বাজে।

তাই তাঁকে এতদিনের জীবনে এত সিনেমায় নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও নাচতে তেমন দেখা যায়নি। নাচ না পারায় তিনি যে সিনেমায় নাচটা এড়িয়ে যান তা কার্যত পরিস্কার করে দেন অনুপম।

যদিও তিনি এটাও জানিয়েছেন, যেটুকু তাঁকে নাচতে দেখা গেছে তা তিনি আবেগ থেকে করেছেন। নাচের জন্য নয়। ওই আবেগে ভরসা করেই তিনি যেটুকু জীবনে নাচতে পেরেছেন।

যদিও ছোটা ভীমকে নিয়ে এই সিনেমার ২টি গানে অনুপমকে নাকি নাচতে দেখা যাবে। অবশ্যই যা অনুপম খেরের সঙ্গে খুব একটা মানানসই নয়। তবে তিনি চেষ্টা করেছেন বলেই জানিয়েছেন অনুপম খের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026