Entertainment

কাপুর সাব কি এবার চাঁদে চললেন, জিজ্ঞাসা অনুপমের

বলিউডের অন্যতম অভিনেতা অনিল কাপুর কি এবার চাঁদের চললেন? একটি দৃশ্য দেখার পর এমনই প্রশ্ন করলেন আর এক বলি তারকা অনুপম খের।

অনিল কাপুর নামটা এক সময় বলিউড কাঁপিয়েছে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অনিল কাপুর। আজ ৬৬ বছর বয়সে এসেও তিনি তরতাজা যুবক। এখনও নানা চরিত্রে অভিনয় করে চমক দিচ্ছেন তিনি। তাঁকে দেখে তাঁর বয়স অনুমান করা মুশকিল।

এই যৌবনের রহস্য জানার ইচ্ছে অনেকের আছে। তবে এই বয়সকে শরীরে ছাপ ফেলতে না দেওয়ার জন্য কসরতও কম করতে হয়না।

অনিল কাপুরকে তেমনই এক ভাবে দেখতে পেলেন অনুপম খের। ছবিও তুলে ফেললেন। যেখানে একটি অক্সিজেন মাস্ক পরেছিলেন অনিল।

আসলে এখন অনিল কাপুর নিজেকে সুন্দর ও তরতাজা রাখতে অক্সিজেন থেরাপি শুরু করেছেন। হাইপারবারিক অক্সিজেন থেরাপি চেম্বারে একটি অক্সিজেন মাস্ক পরে সময় কাটাচ্ছেন অনিল কাপুর।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনুপম। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে লেখেন, আরে কাপুর সাব, আপনে বাতায়া নেহি কে আপ চাঁদ পে যা রহে হো? অনুপম আরও একটু মস্করা করে লেখেন, যদি না ওই মেশিনটি আপনার যৌবনের রহস্যের একটি অংশ হয়।

অনিল কাপুর অবশ্য নিজেকে সুন্দর ও ঝকঝকে রাখতে এর আগেও নানা নতুন নতুন পদ্ধতিকে হাতিয়ার করেন। এর আগে মাইনাস ১১০ ডিগ্রি সেলসিয়াসে বলি তারকা অনিল কাপুরকে ব্যায়াম করতে দেখা গিয়েছিল। সেটা ছিল তাঁর আর এক অভিনব থেরাপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026