Entertainment

অনুপম খেরের বাড়িতেও ঢুকে পড়ল করোনা

বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের বাড়িতেও এবার থাবা বসাল করোনা। অনুপম খের নিজেই সে কথা জানিয়েছেন।

মুম্বই : বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের বাড়িতেও অগোচরে ঢুকে পড়ল করোনা। অনুপম খেরের মা সহ বাড়ির ৪ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। অনুপম খের তা নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন। অনুপম জানিয়েছেন, তাঁর মা দুলারি, ভাই রাজু খের, তাঁর বৌদি এবং ভাইঝি করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

অনুপম খের অবশ্য এটাও পরিস্কার করেছেন যে তাঁর পরিবারের ৪ জন করোনা পজিটিভ হলেও তাঁদের উপসর্গ নগণ্য। যদিও কোনও ঝুঁকি না নিয়ে তাঁর মা দুলারিকে মুম্বইয়ের প্রথমসারির হাসপাতাল কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বভাবতই এ প্রশ্ন সামনে আসে যে তাহলে অনুপম খের নিজে কেমন আছেন? তাঁর কী করোনা পরীক্ষা হয়েছে?

অনুপম খের সেকথাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁরও করোনা পরীক্ষা হয়েছে। তা অবশ্য নেগেটিভ এসেছে। আপাতত পরিবারের সকলেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। অনুপম জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তাঁদের পরিবারের করোনা পজিটিভের কথা মুম্বই পুরসভাকে জানিয়ে দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026