Entertainment

৬ মাসের মধ্যে এফটিআইআই থেকে পদত্যাগ করলেন অনুপম খের

মাত্র ৬ মাস হয়েছে এফটিআইআই বা পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা অনুপম খের। গজেন্দ্র চৌহানের চেয়ারম্যান থাকাকে কেন্দ্র করে সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ অব্যাহত ছিল। গজেন্দ্র চৌহানের কার্যকাল শেষ হওয়ার পর তাঁর জায়গায় অনুপম খেরকে চেয়ারম্যান করা হয়। এদিন সেই পদ থেকেই পদত্যাগ করলেন অনুপম। তাঁর ট্যুইটার হ্যান্ডলে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রককে লেখা পদত্যাগপত্র প্রকাশ করেছেন তিনি।

পদত্যাগের কারণ হিসাবে অনুপম খের নিজের বিদেশে ব্যস্ততার কথা লিখেছেন। তিনি জানিয়েছেন, বিদেশে তাঁর আগামী দিনে অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে। ফলে তিনি এই ইন্সটিটিউটকে সেভাবে সময় দিতে পারবেন না। তাই তিনি এই পদ থেকে পদত্যাগ করছেন। তিনি এই ইন্সটিটিউট থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান ৬২ বছরের এই অভিনেতা। তবে এটাই কী কারণ? নাকি তাঁর পদত্যাগের পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে? ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা তুঙ্গে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026