Entertainment

এবার থেকে কড়া ভাষায় খারাপ কথাই লিখব, বললেন অনুভব

এবার থেকে তিনি কড়া ভাষায় লিখবেন। লেখার সময় খারাপ শব্দও ব্যবহার করবেন। এসব যাঁরা মনে করছেন যে সহ্য করতে পারবেননা, তাঁরা এখনই তাঁর ট্যুইটার হ্যান্ডল আনফলো করতে পারেন। এমনই চমকে দেওয়ার মত কথা এদিন ট্যুইট করে জানালেন চিত্র পরিচালক অনুভব সিনহা। তিনি আরও লেখেন যে তিনি দুর্নীতিপরায়ণ সাংবাদিকদের বিরুদ্ধে লিখবেন। আর খুব খারাপ ভাষায় লিখবেন।

অনুভব সিনহার এই ট্যুইট রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। রা ওয়ান, মুল্‌ক-এর মত সিনেমার পরিচালক কদিন আগে জেএনইউ বিরোধী বলিউডের জমায়েতেও হাজির হয়েছিলেন। যদিও তিনি এও বলেন যে অনুরাগ কাশ্যপের অনেক বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। অনুভব সিনহার এই ট্যুইট থেকেই পরিস্কার যে আগামী দিনে তাঁর ট্যুইট আলোড়ন তৈরি করবে।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নিগ্রহের ঘটনার পরই তিনি এই ট্যুইট করলেন। জেএনইউ-এর আঁচ লাগা বলিউডে এখন অনেকেই খোলাখুলি সমর্থন বা সমালোচনা করছেন এই ঘটনার। জেএনইউ-তে হস্টেলে ঢুকে যেভাবে পড়ুয়াদের নিগ্রহ করা হয়েছে, যেভাবে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ আহত হয়েছেন, তা নিয়ে অনেক বলিউড তারকাই সামনে এসে প্রতিবাদে মুখ হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026