SciTech

টানা ১৪ ঘণ্টা সেক্স-এর পর মৃত্যুই জীবন

জন্মের কিছুকাল পর শুক্রথলিতে শুক্রাণুর পরিমাণ বেড়ে যাওয়াতেই কামনা জর্জর হয়ে ওঠে তারা। ফলে তারা একাধিক স্ত্রী অ্যান্টিচিনুসের সঙ্গে রতিক্রিয়ায় লিপ্ত হয়।

নারী ও পুরুষের যৌন মিলনের স্বাভাবিক সময়সীমা কত হতে পারে? নিশ্চই একটানা ১৪ ঘণ্টা নয়। কিন্তু কোনও কোনও প্রাণির অন্ততপক্ষে ১৪ ঘণ্টার টানা শারীরিক মিলন নাহলে ঠিক যেন পূর্ণতা আসেনা। লাগাতার যৌন সুখেই সুখ! এই বিশ্বাসে একটানা ‘সেক্স’ করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মেরে বসে পৃথিবীর বিশেষ প্রজাতির এক প্রাণি।

অস্ট্রেলিয়ার বাসিন্দা তারা। নাম অ্যান্টিচিনুস। এক নারী সম্ভোগে মজা পায় না কালো লেজ ও রূপোলী মাথার ধূসর রঙা পুরুষ অ্যান্টিচিনুসগুলি।

জন্মের কিছুকাল পর শুক্রথলিতে শুক্রাণুর পরিমাণ বেড়ে যাওয়াতেই কামনা জর্জর হয়ে ওঠে তারা। ফলে তারা একাধিক স্ত্রী অ্যান্টিচিনুসের সঙ্গে রতিক্রিয়ায় লিপ্ত হয়। একনাগাড়ে ১৪ ঘণ্টা ‘সেক্স’ করে যেতেই থাকে। তাদের সেই প্রবল কামপ্রবৃত্তি ডেকে আনে বিপদ।

একাধিক সঙ্গিনীর সঙ্গে শরীরী মিলনের ধকল প্রচুর। এইসময় মাত্রাতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে দুর্বল হয়ে আসে শরীর। ধীরে ধীরে অকেজো হতে থাকে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ।

প্রচুর পরিমাণে লোম উঠতে শুরু করে। বাড়তে থাকে শারীরিক অস্বস্তি। ক্রমাগত দেহের ভিতর চলতে থাকে চোরা রক্তক্ষরণ। সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ। দেহে পচন ধরা শুরু হয়।

বহুগামী পুরুষ অ্যান্টিচিনুস বুঝতে পারে যে তার দিন ফুরিয়ে আসছে। তাই মৃত্যুর আগে কামার্ত প্রাণিটি শেষবারের জন্য যৌন মিলনের জন্য ফের উন্মুখ হয়ে ওঠে। হন্যে হয়ে মিলন সঙ্গিনী খুঁজে বেড়ায় সে। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস! পচন ধরা মরণাপন্ন পুরুষ অ্যান্টিচিনুসের ডাকে সাড়া দেয় না কোনও সঙ্গিনীই।

বছর ঘুরতে না ঘুরতেই অকালে জীবন ঝরে যায় কতশত পুরুষ অ্যান্টিচিনুসের। অস্বাভাবিক কামক্ষুধার তাড়নাই কীটপতঙ্গ, উদ্ভিদ ভুক প্রাণিটিকে ঠেলে দিয়েছে বিলুপ্তির পথে।

যে হারে বছর ঘুরতে না ঘুরতেই হাজার হাজার অ্যান্টিচিনুসের মৃত্যু হচ্ছে, সেই হারে বংশবৃদ্ধি করতে ব্যর্থ স্ত্রী অ্যান্টিচিনুসগুলি। একের পর এক পুরুষ সঙ্গী হারিয়ে বন্ধ্যা হওয়ার উপক্রম তাদের। বিজ্ঞানীদের কপালে তাই পড়েছে চিন্তার ভাঁজ।

মত্ততায় লাগাম টানতে না পারলে উচ্চ অক্ষাংশীয় অরণ্যের বাসিন্দারা একদিন সভ্যতা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে অচিরেই। এই বিষয়ে একমত অস্ট্রেলিয়ার প্রাণিবিজ্ঞানীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026