SciTech

গতবছরও এমন হয়নি, সমুদ্রের বরফ নিয়ে বুক কেঁপে ওঠার মত তথ্য দিলেন গবেষকেরা

১ বছর আগেও এমন পরিস্থিতি দেখা যায়নি। যা চলতি বছরের শুরুতেই দেখা গেল। এমনই কথা জানালেন গবেষকেরা। যা অবশ্যই সকলের জন্য চিন্তার কারণ।

৩৫ বছর আগের খতিয়ান বলছে এর ধারে কাছেও সে সময় কিছু হতনা। গত ৪০ বছর ধরে কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্য বলছে এমনটা এর আগে কখনও দেখা যায়নি। যা ২০২৩ সালে দেখা গেল।

সবে বছরের ১টা মাস কেটেছে। তারমধ্যেই বুক কাঁপানো তথ্য সামনে এসে পড়ল। জার্মানির অ্যালফ্রেড ওয়েজেনার ইন্সটিটিউট-এর গবেষকেরা জানাচ্ছেন, চলতি বছরে ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি পর্যন্ত সময়ে অ্যান্টার্কটিকার ২২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে থাকা সমুদ্রের বরফ এতটাই গলেছে যা রীতিমত চিন্তার।

এমনভাবে গলতে গতবছরও দেখা যায়নি। গবেষকেরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি জুড়েই প্রায় এই বরফ গলা চলতে থাকবে। ফলে তা আরও কতটা গলবে তাও দেখার।

গত ৬ বছর ধরেই দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকার সমুদ্রে ঢেকে থাকা বরফের পুরু চাদর দ্রুত গলছে। তবে তা চলতি বছরে যত দ্রুত গলছে তা আগে কখনও দেখা যায়নি।

এর মধ্যেই অশনিসংকেত লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, অ্যান্টার্কটিক পেনিনসুলার পূর্ব ও পশ্চিম প্রান্তে এবার গ্রীষ্মকালে গরম স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বাতাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি বেশি রয়েছে এবার। ফলে তার প্রভাব পড়ছে। বরফ হুহু করে গলছে।

গবেষকেরা জানাচ্ছেন অ্যান্টার্কটিকার বেলিংশাউসেন সাগর প্রায় বরফ শূন্য হয়ে গেছে। এখানে একটি চমকপ্রদ তথ্য দিয়ে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।

১৮৯৯ সালে বেলিংশাউসেন সাগরে বেলজিয়ান একটি জাহাজ গবেষকদের নিয়ে হাজির হয়। সেখানে পৌঁছে কিন্তু বরফে ঢাকা সমুদ্রের পুরু বরফে আটকে যায় সেই জাহাজ।

যা ওই অনন্ত বরফের প্রান্তরে পরিণত হওয়া সাগরটি থেকে বার করতে ১ বছর সময় লেগেছিল। এখন সেখানেই বরফ প্রায় নেই বললেই চলে। শুধু জল আর জল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026