SciTech

পৃথিবীর সবচেয়ে পুরনো বরফের খোঁজ শুরু, মিলতে পারে অজানা তথ্য

পৃথিবীর আদিমতম বরফ কোথায় রয়েছে? তারই খোঁজ শুরু করলেন গবেষকেরা। কারণ এই বরফের খোঁজ পেলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে নিমেষে।

পৃথিবীতে সবই কোনও না কোনও দিন সৃষ্টি হয়েছিল। তারপর থেকে বহমান। বরফও সেই তালিকায় পড়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই বরফ ছড়িয়ে আছে। পাহাড়ের চুড়ো থেকে সুমেরু বা কুমেরু অঞ্চলে রয়েছে বরফের মোটা চাঁই।

অ্যান্টার্কটিকা জুড়ে শ্বেতশুভ্র বরফ মাইলের পর মাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে। জলের ওপরও ভেসে বেড়ায় বরফের পাহাড়। এই বরফের গলে যাওয়া নিয়ে ক্রমশ বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ বরফ যদি আরও গতিতে গলতে থাকে তাহলে পৃথিবী আর কতদিন তা নিয়ে প্রশ্ন থাকছে।

বরফ গলে যেমন পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে, তেমনই বরফ তৈরির সময় যে বরফ প্রথম সৃষ্টি হয়েছিল তার খোঁজ মিললে মিলতে পারে পৃথিবীর আবহাওয়ার বিবর্তনের অজানা তথ্য। এবার সেই কাজই শুরু হল।

মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন স্টেট ইউনিভার্সিটির নেতৃত্বে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের একদল গবেষক তাই এবার সেই আদি বরফের খোঁজে নামছেন।

অ্যান্টার্কটিকা জুড়ে এই খোঁজ চলবে। বিপুল বরফের থেকে গবেষকরা খুঁজে নেবেন সেই আদি বরফকে যা কোটি কোটি বছর আগে তৈরি হয়েছিল।

এই আদি বরফের খোঁজ মিললে জানা যাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন পদ্ধতি। যা থেকে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় আবহাওয়ার পরিবর্তন ও তার প্রভাব সম্বন্ধে অনেক কিছু পরিস্কার হয়ে যাবে।

যা হয়তো বর্তমানে আবহাওয়ার পরিবর্তনে লাগাম টেনে বিশ্বকে বাঁচানোর যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই লড়াইতে এক বড় ভূমিকা নেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026