Entertainment

হাটে হাঁড়ি ভাঙলেন অনিল কাপুর, রাতারাতি বদল, রিহার্সালই হল না

রাতারাতি এমন ঘটনা ঘটে যে ২৫ বছর পরও সেকথা ভুলতে পারেননি অনিল কাপুর। তাল সিনেমার বিখ্যাত গান রমতা যোগী-র অজানা কাহিনি শোনালেন মিস্টার ইন্ডিয়া।

ভারতীয় সিনেমার ইতিহাসে সুভাষ ঘাই পরিচালিত তাল সিনেমাটি একটা আলাদা জায়গা ধরে রাখবে। ঐশ্বর্য রাই, অনিল কাপুরের এই সিনেমায় একাধিক জনপ্রিয় গান রয়েছে। ২৫ বছর আগে মুক্তি পাওয়া সেই তাল সিনেমার এক অতি জনপ্রিয় গান রমতা যোগী।

তাল সিনেমার গানগুলিতে কোরিওগ্রাফি করছিলেন ফারহা খান। যেদিন রমতা যোগী গানটির দৃশ্যায়ন ক্যামেরাবন্দি হওয়ার কথা, তার আগের রাতে হঠাৎ জানা যায় ফারহা খান নন, এবার গানের কোরিওগ্রাফি সামলাবেন সরোজ খান।

কিন্তু সময় তো নেই। রিহার্সাল হবে কি করে? রমতা যোগী গানের দৃশ্য শ্যুটিং হয় ঠিকই। কিন্তু সে গানের সঙ্গে কোরিওগ্রাফি কোনও রিহার্সাল ছাড়াই করতে হয় অনিল কাপুর, ঐশ্বর্য রাইকে।

গানটির নাচ সে সময় প্রবল জনপ্রিয়তা পায়। নাচ দেখে বোঝার উপায় নেই যে এটা কোনও রিহার্সাল ছাড়াই হচ্ছে। কিন্তু সেটাই হয়েছিল বলে জানালেন অনিল কাপুর।

২৫ বছর আগের সেই রিহার্সাল ছাড়াই রমতা যোগী গানের নাচটি সম্পূর্ণ করতে পারার ঘটনা আজও ভুলতে পারেননি অনিল কাপুর। এমন নাচ যে রিহার্সাল ছাড়া হতে পারে তা অনেকে বিশ্বাসও করতে পারবেননা।

রমতা যোগী গানটি অতি জনপ্রিয় হয়। সুখবিন্দর সিং এবং অলকা ইয়াগনিক-এর গাওয়া গানে সুর দেন এআর রহমান। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে যে নাচের দৃশ্য রিহার্সাল ছাড়াই দর্শকদের উপহার দেন অনিল কাপুর এবং ঐশ্বর্য রাই, তা আজও দর্শকদের চোখ ফেরাতে দেয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026