প্রয়াত অনিকেত শর্মা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @aniket.sharma.1048554
পরদিন ম্যাচ। তাই তার আগের দিন মাঠে প্র্যাকটিসে এসেছিলেন উঠতি ক্রিকেটার অনিকেত শর্মা। সিএবি লিগে খেলতেন অনিকেত। টালা পার্কে চলছিল প্র্যাকটিস। সবে শুরু হয়েছিল। খেলা শুরুর আগে চলছিল ওয়ার্মআপ সেশন। সেই সময় ফুটবল খেলার সময় আচমকাই মাঠে লুটিয়ে পড়েন অনিকেত। সতীর্থরা সকলে ছুটে যান তাঁর কাছে। অচেতন হয়ে মাঠে তখন পড়ে অনিকেত। ক্লাবের কর্তারা দ্রুত তাঁকে নিয়ে ছোটেন আর জি কর হাসপাতালে। সেখানে পরীক্ষার পর অনিকেতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
অনিকেত শর্মার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা টালা পার্কের ক্রিকেট মহল। ঘটনার কথা শুনে মর্মাহত রাজ্যের ক্রিকেট মহলের সকলেই। কীভাবে তার মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…