SciTech

কাছেই রয়েছে কাদামাটির আগ্নেয়গিরি, ঘুরে আসতে পারেন

আগ্নেয়গিরি সম্বন্ধে একটা ধারনা প্রায় সকলেরই আছে। কিন্তু কাদামাটির আগ্নেয়গিরি সম্বন্ধে হয়তো কারও কারও জানা নেই। এদেশে এমন আগ্নেয়গিরি রয়েছে।

আগ্নেয়গিরি মানেই তো পাহাড়ের মাথায় জ্বালামুখ ফেটে বার হওয়া গরম ধোঁয়া, ছাই, পাথরের টুকরো আর গড়িয়ে পড়া লাভা স্রোত। কাদামাটিরও যে আগ্নেয়গিরি হয় তা কারও কারও জানা নাও থাকতে পারে। এমন আগ্নেয়গিরি বিরল।

ভারতে এমন আগ্নেয়গিরি রয়েছে যা কাদামাটির আগ্নেয়গিরি বা মাড ভলক্যানো নামে পরিচিত। এই কাদামাটির আগ্নেয়গিরি একটু অন্যরকম হয়। এখানে কাদামাটি টগবগ করে ফুটতে থাকে। যা বুদবুদ তৈরি করে।

এমন আগ্নেয়গিরি সাধারণ আগ্নেয়গিরির মত বিশাল হয়না। বরং ছোট ছোট টিলার মত হয়। তাও কাদামাটিতে তৈরি। মাটির তলা থেকে বিস্ফোরণের মত হয়েই এই কাদামাটি বেরিয়ে আসে বাইরে।

ভারতে আন্দামান ও নিকোবরের বারাটাং দ্বীপে এমন কাদামাটির আগ্নেয়গিরি রয়েছে। অনেক পর্যটক যাঁরা আন্দামানে ঘুরতে যান তাঁরা এই মাড ভলক্যানো দেখতে হাজির হন বারাটাং দ্বীপে।

এখানে নিতাম্বুর নামে জায়গায় ১৯৮৩ সালে একটি জোড়াল বিস্ফোরণ হয়। যা একটি বড়সড় কাদামাটির আগ্নেয়গিরির কারণে হয়। অনেকেই এই কাদামাটির তৈরি ছোট চেহারার আগ্নেয়গিরি দেখতে হাজির হন।

বারাটাং দ্বীপে অবশ্য এমন কয়েকটি কাদামাটির আগ্নেয়গিরি রয়েছে। ভারতের আর কোথাও এমন কাদামাটির আগ্নেয়গিরি না পাওয়া গেলেও চিন, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মত দেশে এমন আগ্নেয়গিরি রয়েছে।

এছাড়া রাশিয়াতেও এমন আগ্নেয়গিরি দেখা যায়। দক্ষিণ আমেরিকার ২টি দেশ ভেনিজুয়েলা এবং কলম্বিয়াতেও রয়েছে কাদামাটির আগ্নেয়গিরি।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026