Feature

এই দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন

একটু অবাক লাগতে পারে। তবে এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সবচেয়ে বেশি কথা বলেন বাংলায়। দ্বীপপুঞ্জটিও সকলের খুব চেনা। নাম শুনলে অবাক হবেন।

বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে সবচেয়ে বেশি রয়েছেন। এছাড়া ত্রিপুরা, অসমেও অনেক মানুষ বাংলায় কথা বলেন। ঝাড়খণ্ড বা বিহারের কিছু অংশেও বহু বাংলাভাষী মানুষের বাস।

কিন্তু এগুলির কোনওটিই দ্বীপপুঞ্জ নয়। অথচ একটি দ্বীপপুঞ্জ রয়েছে যেখানে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন। সেখানে বাংলা ছাড়াও কয়েকটি ভারতীয় ভাষা যেমন হিন্দি, মালয়ালম, তামিল, তেলেগুতে অনেকে কথা বলে থাকেন।

চোখ জুড়িয়ে দেওয়া সবুজ, অপরূপ অনন্ত জলরাশির সমুদ্র, একটু দূরে দূরেই দ্বীপের সমাহারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনেকের ধারনা সবচেয়ে বেশি মানুষ আন্দামানিজ বা নিকোবরিজ ভাষায় কথা বলেন। কিন্তু তা একেবারেই নয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন বাংলা ভাষায়।

বাংলার পরেই সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে কথা বলেন। এছাড়া যেহেতু দক্ষিণ ভারতের থেকে আন্দামান খুব দূরে নয়, তাই সেখান থেকেও বহু মানুষ এখানে রুজির খোঁজে বা অন্য কোনও কাজ করতে হাজির হন। এখানেই স্থায়ীভাবে বসবাসও করেন।

এঁরা মালয়ালম, তেলেগু বা তামিল ভাষায় কথা বলে থাকেন। তাই এই ভাষাভাষী মানুষ সংখ্যাও আন্দামান ও নিকোবরে কম নন। তবে সবচেয়ে বেশি মানুষ বাংলাতেই কথা বলে থাকেন।

আন্দামান ও নিকোবরে পর্যটকের ভিড় সারাবছরই লেগে থাকে। সেখানে বাংলা থেকে বহু মানুষ বেড়াতে যান। তাঁদের তাই ওখানে ভাষার সমস্যায় খুব বেশি পড়তে হয়না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026