Entertainment

মাত্র ৭ বছর বয়সেই মাসে রোজগার কোটি টাকার ওপর

বয়সে কি যায় আসে! আসল কথা হল সঠিক ভাবনা। সেখানেই বাজিমাত করে দিয়েছে এই বালিকা। মাত্র ৭ বছর বয়সে তার মাসে রোজগার ১ কোটি টাকার ওপর।

৭ বছর বয়সে যখন স্কুলের পড়াই অনেক একটি বাচ্চার কাছে, সেখানে এই বালিকা ৭ বছরে দুনিয়ার মানুষের চোখ ছানাবড়া করে ছেড়ে দিয়েছে। তার রোজগারের অঙ্কই এমন। মাসে তার রোজগার ১ কোটি টাকার ওপর।

আর সেই রোজগার সে করে ইউটিউব চ্যানেল করে। ইউটিউব থেকে তার এই মাসিক রোজগার। যাতে করে সে বেড়াতে যায় ব্যক্তিগত জেট বিমানে। যাপন করে অতিবিলাসবহুল জীবন। হবে নাই বা কেন! তার মাসিক রোজগারই তো এমন।

রাশিয়ার মেয়ে আনাসতাসিয়া রডজিনসকায়া যেখানেই বেড়াতে যায় সেখানকার ভিডিও করে। আর তার সেই বেড়ানোর ভিডিও তার ইউটিউব চ্যানেলে তুলে দেয়। যে কাজে তাকে সাহায্য করেন তার বাবা।

ছোট্ট মেয়েটার সেই বেড়ানোর ভিডিও গোটা বিশ্বের মানুষের ভীষণ প্রিয়। পৃথিবীজুড়ে তার ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা ২৫ কোটি। যা এই বয়সের কারও তো নেইই, এমনকি আনাসতাসিয়া এখন বিশ্বের তাবড় ইউটিউবারের সমকক্ষ হয়ে উঠেছে।

আনাসতাসিয়া প্রাথমিকভাবে এই জনপ্রিয়তা পেয়েছে তার ঘোরার ভিডিও আপলোড করে। তবে এখন সে অন্য ধরনের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। সেইসঙ্গে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আনাসতাসিয়া ছোটদের জন্য নানা তথ্য, ছবি তুলে ধরে।

সেটিও ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে। ইন্টারনেটের জগতে আনাসতাসিয়া এখন এক সেলেব্রিটি। তাও মাত্র ৭ বছর বয়সে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026