National

কংগ্রেস নেতাদের ‘ফলো’ করে কী ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?

ট্যুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩ কোটির ওপর। কিন্তু তিনি ফলো করেন মাত্র ১৬০০-র কিছু বেশি মানুষকে। তিনি অমিতাভ বচ্চন। বলিউডের জীবন্ত মিথ। একসময়ে কংগ্রেসের টিকিটে হারিয়েছিলেন উত্তরপ্রদেশের ডাকসাইটে রাজনৈতিক নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণাকে। যদিও তারপর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বন্ধু অমিতাভ বচ্চন আর কখনও ভোটে লড়বেননা বলে জানিয়ে দেন। পরে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়।

সেই অমিতাভ বচ্চন হালফিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ফলো করা দিয়ে শুরু করে পি চিদম্বরম, আহমেদ প্যাটেল, কপিল সিব্বলের, শচীন পাইলট, মণীশ তিওয়ারি, সাকিল আহমেদ, রণদীপ সূরজেওয়ালা সহ অনেক কংগ্রেস নেতাকে ফলো করা শুরু করেছেন ট্যুইটারে। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। তবে কী ফের নতুন কোনও সমীকরণের ইঙ্গিত এটা? সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে এভাবে ট্যুইটারের মত মাইক্রোব্লগিং সাইটে অমিতাভ বচ্চনের এই কংগ্রেস অনুরাগ নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, এমনকি চলচ্চিত্র জগতেও গুজগুজ ফুসফুসের শেষ নেই।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026