Entertainment

বিএসসিতে কত পেয়েছিলেন, কেন নিয়েছিলেন সায়েন্স, অকপটে বললেন অমিতাভ

সাধারণত কেউ তাঁর পরীক্ষায় পাওয়া নম্বর খোলসা করতে চান না। খারাপ হলে তো নয়ই। কিন্তু অমিতাভ বচ্চন অকপটে তাঁর বিএসসি পরীক্ষার রেজাল্ট বলে দিলেন। বললেন আরও কথা।

পরীক্ষার নম্বর অনেকেই বলতে চান না। কিন্তু তা বলতে এতটুকু দ্বিধা করলেন না কিংবদন্তি সুপারস্টার অমিতাভ বচ্চন। তিনি মাঝে মাঝেই নিজের অনেক ব্যক্তিগত কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। এবার কেবিসি ১৬-তে বসে তিনি ফের তাঁর জীবনের এমন এক কথা জানালেন যা তেমন কারও জানা নেই।

অমিতাভ বচ্চন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে বিএসসি পরীক্ষা পাস করেন। ৮০ পার করা এই কিংবদন্তি অভিনেতা বললেন, তাঁর বিজ্ঞানে নম্বর ভাল ছিল বলে তিনি সায়েন্স নিয়েছিলেন।

কিন্তু কলেজে সায়েন্স নিয়ে স্নাতক পাঠক্রম চালু হওয়ার পর প্রথম ক্লাসেই তিনি বুঝে যান তিনি ভুল করে ফেলেছেন। ৪৫ মিনিটের সেই লেকচার তাঁকে পরিস্কার করে দেয় যে তাঁর সায়েন্স নেওয়া কত বড় ভুল।

অমিতাভ বচ্চন বিএসসি পাস করেন ৪২ শতাংশ নম্বর পেয়ে। তিনি সেকথা খোলাখুলিই জানান। সেই সঙ্গে মজা করে বলেন, তিনি বিএসসি করে ফেলেন এটা না জেনেই যে বিএসসি আসলে জিনিসটা কি!

এতটাই অকপটে নিজের কথা নির্দ্বিধায় সকলের সঙ্গে ভাগ করে নেন অমিতাভ বচ্চন। যা কার্যত তাঁর খোলা মনেরই পরিচায়ক।

ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় থাকা অমিতাভ বচ্চন এখনও অভিনয় করে চলেছেন। তাঁর সাম্প্রতিক সিনেমা কল্কি ২৮৯৮ এডি-র জন্য দর্শকদের প্রভূত তারিফ পেয়েছেন বলিউডের বিগ বি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026