ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
মুম্বই শহরেই কিংবদন্তি বলিউড তারকা অমিতাভ বচ্চনের ৩টি বাড়ি। তার একটি বাড়ি তিনি মেয়ে শ্বেতা বচ্চনের নামে লিখেও দিয়েছেন সম্প্রতি। ফলে অমিতাভ বচ্চনের এই ৮১ বছর বয়সে নতুন বাড়ি তৈরির দরকার রয়েছে কি? হয়তো নেই। কিন্তু হৃদয়ের চাহিদা বলেও একটি বিষয় মানুষের মনে কাজ করে।
একটা ইচ্ছা। সেই ইচ্ছাপূরণ করতে এবার অমিতাভ বচ্চন জমি কিনলেন। ১০ হাজার বর্গফুটের সেই জমিতেই তৈরি হবে তাঁর নতুন বাড়ি। যা সরযূ নদীর তীরে তৈরি হবে।
সবচেয়ে বড় কথা এই বাড়ি তৈরি হবে রাম মন্দিরের একদম কাছে। রাম মন্দির থেকে ১৫ মিনিটের পথ। শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ মিনিটের পথ।
যেখানে তিনি জমি নিয়েছেন সেখানে একটি অত্যন্ত বর্ধিষ্ণু নগর তৈরি করা হচ্ছে অযোধ্যায়। যার নাম দেওয়া হয়েছে সরযূ। সরযূ নদীর গা ঘেঁষে তৈরি হচ্ছে এই বিলাসবহুল বর্ধিষ্ণু নগর। অমিতাভ বচ্চন সাড়ে ১৪ কোটি টাকা ব্যয় করে এখানেই জমিটি কিনেছেন।
অমিতাভ বচ্চন জানিয়েছেন অযোধ্যা শহরটির তাঁর হৃদয়ে এক আলাদাই জায়গা রয়েছে। এই শহরেই তাই তিনি জমি কিনলেন। যে সংস্থা এই নগর নির্মাণ করছে সেই এইচওএবিএল অমিতাভ বচ্চনের জন্য বাড়ি তৈরি করার সুযোগ পেয়ে আপ্লুত।
বিশ্ব আধ্যাত্ম্য রাজধানী অযোধ্যায় তাদের প্রকল্পে অমিতাভ বচ্চন বাড়ি তৈরি করছেন এটা তাদের কাছে গর্বের বলে মনে করছে সংস্থা। এদিকে অমিতাভ বচ্চন নিজেও উত্তরপ্রদেশের বাসিন্দা। একসময়ের এলাহাবাদের পরিবারে বড় হয়ে ওঠা তাঁর। যে এলাহাবাদ এখন প্রয়াগরাজ নামে বিখ্যাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…