ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
শুরুটা হয়েছিল এক বালিকা হট সিটে সুযোগ পাওয়ার পর। তাকে শুভেচ্ছা জানাতে একটি আজব শব্দ ব্যবহার করেন তার বাবা। মেয়েকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন কুদরে। অমিতাভ বচ্চনের এখানে কানে লাগে। তিনি জিজ্ঞেস করেন এই কুদরে মানে কি! ওটা কি তার ডাকনাম? বালিকা জানায় ডাকনাম নয়, এর মানে হল ঘোড়া।
অমিতাভ বচ্চনের শেখার ইচ্ছা এখনও যে কতটা তা কৌন বনেগা ক্রোড়পতির একটি এপিসোডে ফের প্রমাণ হল। অমিতাভ বচ্চন এবার বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে পড়েন। তিনি জানতে চান এটা টুলু ভাষা?
উত্তরে গুজরাটের বাসিন্দা ওই বালিকা জানায় এটা টুলু ভাষাই। বালিকা এটাও জানায় তার মা টুলু ভাষায় কথা বলতে পারেন। অমিতাভ বচ্চন এবার জানান, তিনি এবার টুলু ভাষার কয়েকটা শব্দ জেনে নিলেন।
আর তিনি তা তাঁর বৌমা ঐশ্বর্য রাই বচ্চনকে গিয়ে বলবেন। তিনি এও জানান যে ঐশ্বর্য টুলু ভাষায় পারদর্শী। ওই ভাষায় তিনি কথা বলতে পারেন। যেহেতু তিনি ম্যাঙ্গালোরের বাসিন্দা ছিলেন।
টুলু কি ভাষা? কর্ণাটকের দক্ষিণ অংশে এই ভাষার চল রয়েছে। সেখানকার মানুষ টুলু ভাষায় কথা বলতে পারেন। সেখানে যাঁরা কোনও সময় থেকেছেন তাঁরা এই টুলু ভাষায় কথা বলতে পারদর্শী।
এদিকে অমিতাভ এও ওই বালিকাকে জিজ্ঞেস করেন যে তার অন্য কোনও ডাকনাম আছে কিনা। সে জানায় তাকে প্রাতি বলে ডাকেন সকলে। অমিতাভ জানান এটা সুন্দর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…