Entertainment

বাড়িতে স্ত্রী জয়াকে কি নামে ডাকতেন বলে দিলেন অমিতাভ বচ্চন

বাড়িতে স্ত্রী জয়া বচ্চনকে কি নামে ডাকতেন অমিতাভ বচ্চন, সেকথা নিজেই এবার সকলকে বলে দিলেন। কেন ডাকতেন তাও জানিয়েছেন এই বলিউড কিংবদন্তি।

অমিতাভ বচ্চন তাঁর নানা অভিজ্ঞতা, পারিবারিক বিষয়, এমনকি ব্যক্তিগত অজানা বিষয়ও প্রকাশ করে চলেছেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। প্রায় প্রতি এপিসোডেই অমিতাভ কিছু না কিছু প্রকাশ করেন। এবার যেমন তিনি সকলকে জানিয়ে দিলেন স্ত্রী জয়া বচ্চনকে বাড়িতে মাঝেমাঝেই তিনি কি বলে ডাকেন।

কেন সেই নামে ডাকেন তাও জানালেন অমিতাভ বচ্চন। এটাও জানালেন আগে বেশি করে ওই নামে ডাকতেন, এখন অন্য নামে ডেকে থাকেন।

এক প্রতিযোগীর সঙ্গে কথা বলছিলেন অমিতাভ বচ্চন। হট সিটে বসার পর ওই ব্যক্তি জানান তিনি তাঁর স্ত্রীকে বাড়িতে ম্যাডামজি বলে ডেকে থাকেন। এখন বলতে বলতে এমন হয়েছে যে তাঁর কাছে তাঁর স্ত্রী ম্যাডামজিই হয়ে গেছেন। ওই নামেই তিনি ডাকেন।

অমিতাভ বচ্চন একথা শোনার পর জানান তিনিও কিন্তু একটা সময় তাঁর স্ত্রী জয়া বচ্চনকে ঠিক এই নামেই ডাকতেন। অমিতাভ জানান, সব সময় নয়, যখন কোনও দরকার পড়ত তখন তিনি জয়া বচ্চনকে ম্যাডামজি বলে সম্বোধন করতেন। এতে যে কাজে ডাকছেন তা সহজ হয়ে যেত।

এটা শোনার পর ওই প্রতিযোগী অমিতাভকে জিজ্ঞেস করেন এখন তিনি জয়া বচ্চনকে কি বলে ডাকেন। অমিতাভ উত্তর দেন, দেবীজি। একথা শোনার পর সুজিত কুমার নামে ওই প্রতিযোগী বলেন, তিনিও এবার থেকে তাঁর স্ত্রীকে দেবীজি বলেই ডাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026