Entertainment

তাঁর পা তাঁর ইচ্ছাপূরণ হতে দেয়নি, কোন ইচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন মাঝেমধ্যেই নিজের অনেক ব্যক্তিগত কথা ভাগ করে নেন। এমনই এক ইচ্ছার কথা ভাগ করে নিলেন তিনি। যে ইচ্ছা পূরণ হতে দেয়নি তাঁর পা।

অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট। আজ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এই কিংবদন্তি কিন্তু অনেক সময়ই অকপট। নিজের জীবনের ব্যক্তিগত কথাও একটি টিভি শোয়ে ভাগ করে নিতে দ্বিধা বোধ করেননা তিনি। যেমন এই প্রশ্নোত্তর ভিত্তিক টিভি শোতে তাঁর প্রশ্নের মুখে বসা এক প্রতিযোগী জানান, তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চেয়েছিলেন। সেজন্য এনডিএ ও সিডিএস পরীক্ষায় পাশ করতে হয়।

সে পরীক্ষা তিনি একাধিকবার দিয়েছিলেনও। কিন্তু কোনওবার পাশ করতে পারেননি। তাই তাঁর বায়ুসেনায় যোগ দেওয়া হয়নি। এই কথা শোনার পর অমিতাভ তাঁর নিজের জীবনের এক কাহিনি বলেন।

অমিতাভ জানান, তিনি যখন স্কুল থেকে পাশ করে বার হন তখন তিনি জানতেন না জীবনে কি করতে চান। সেই সময় তাঁর বাড়ির কাছে একজন সেনা আধিকারিক থাকতেন।

সেনা আধিকারিক অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের কাছে এসে বলেন, অমিতাভের উচিত সেনাবাহিনীতে যোগ দেওয়া। তিনি অমিতাভের মধ্যে একজন সেনা আধিকারিক হওয়ার গুণ দেখতে পাচ্ছেন।

সেই মেজর জেনারেলের কথা শুনে অমিতাভ বচ্চন চেষ্টা করেন ভারতীয় সেনায় যোগ দেওয়ার। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। তবে চেষ্টা ছাড়েননি অমিতাভ।

তিনি এরপর ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথমেই তাঁকে দেখে বাদ দিয়ে দেওয়া হয়। অমিতাভ বলেন, তাঁর পা প্রয়োজনের চেয়ে বেশি লম্বা বলে জানিয়ে তাঁকে বাদ দেওয়া হয়। ফলে তাঁর আর বায়ুসেনায় যোগ দেওয়া হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026