ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
ছোটদের যদি সঠিকভাবে পড়ানো না যায়, তাহলে তারা পরীক্ষায় পাশ করার জন্য না বুঝে কেবল মুখস্থের রাস্তা নেয়। এটা তাদের জন্য ক্ষতিকর। এতে কিছু পড়ুয়া যা হোক করে পাশ করে যায়। কিছু পড়ুয়া মুখস্থ করেও পাশ করতে পারেনা। অমিতাভ বচ্চন একটি টিভি শোয়ে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গটি সামনে আসে।
ওই প্রতিযোগী রাজস্থানে কিছু ছাত্রছাত্রীকে একদম অন্য নতুন পদ্ধতিতে পড়ান। তাঁর পড়ানোর এই মৌলিক ধরনের জন্য তাঁকে অনেকেই চেনেন। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ নিজের কথা বলেন।
অমিতাভ বলেন, গ্র্যাজুয়েশনে তাঁর বিজ্ঞান ছিল। যদিও তাঁর মতে বিজ্ঞান তাঁর নেওয়া উচিত হয়নি। তবে যখন নেওয়া হয়েই গিয়েছিল তখন তো পরীক্ষা দিতেই হবে।
অমিতাভ বলেন, শুধু স্কুল পড়ুয়ারাই নয়, তিনিও গ্র্যাজুয়েশনে মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করছিলেন। সেভাবেই পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু ফিজিক্স-এ মুখস্থ করেও তিনি ফেল করে যান।
পরে ফের অমিতাভ ফিজিক্স পরীক্ষা দেন। দ্বিতীয়বারের চেষ্টায় পাশ করেন তিনি। নিজের পড়াশোনার সময়ের এই ফিজিক্সে ফেল করার কথা অমিতাভ বচ্চনের মুখে শুনে অনেকেই হেসে ফেলেন।
অমিতাভ নিজের কথা এই অনুষ্ঠানে অনেক সময়ই সকলের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন। নিজের জীবনের এমনও অনেক কথা বলেন যা অনেকেই জানেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…