Entertainment

সেনসাস ফর্মে জাতির জায়গায় তিনি কি লেখেন প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

সেনসাস হোক বা অন্য কোনও ফর্ম। সেখানে জাতির জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তি কোন জাতির অন্তর্গত তা লিখতে হয়। সেখানে কিন্তু জাতি লেখেন না অমিতাভ বচ্চন।

সেনসাস ফর্মে জাতি বা কাস্ট নামে একটি বিভাগ থাকে। যা পূরণ করতে হয়। সেখানে অমিতাভ বচ্চন তাঁর কাস্ট লেখেননি। নিজেই সেকথা জানালেন। কি লিখেছিলেন তা জানালেন একটি বিশেষ প্রসঙ্গে। একটি টিভি শোতে এক মহিলা প্রতিযোগী এসেছিলেন। প্রশ্ন পর্বের সামনে পড়ার আগে বলিউড কিংবদন্তি জানতে চান ওই মহিলা কেবল নিজের নাম মধুরিমা লেখেন কেন? তাঁর পদবি কি?

উত্তরে ওই মহিলা জানান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। পেশায় একজন সরকারি আধিকারিক। জন্মসূত্রে তাঁর পদবি যাই হোক তা তিনি নামের সঙ্গে ব্যবহার করতেন না। ঠিক করেছিলেন বিয়ে হলে তখন স্বামীর পদবি দরকার পড়লে ব্যবহার করবেন।

বিয়ের পর তাঁর স্বামী তাঁর কাছে জানতে চান তিনি কোন পদবি ব্যবহার করতে চান। ওই মহিলা তাঁকে জানান তিনি কোনও পদবিই ব্যবহার করতে চান না। তাতে তাঁর স্বামী কিছু মনে করেননি। তাই তিনি নামে কেবল মধুরিমাই ব্যবহার করেন। তাঁর কোনও পদবি নেই।

এটা শোনার পর অমিতাভ বচ্চন তাঁকে জানান তিনি এক নতুন ঐতিহ্য চালু করলেন। যা তারিফযোগ্য। অমিতাভ এও বলেন, তাঁর বাবাও জাতিভেদ পছন্দ করতেননা। আর মানুষের পদবি থেকে তাঁর জাতি বুঝে নেন মানুষ।

তাই গতবার যখন সেনসাস বা জনগণনা চলছিল তখন ফর্মে অমিতাভ জাতির জায়গা ফাঁকা রেখেছিলেন। তাতে তাঁকে বলা হয় ওটা পূরণ করতেই হবে। অমিতাভ সাফ জানিয়ে দেন, তিনি একজন ভারতীয়। তাই ওখানে ইন্ডিয়ান লিখতে হবে। কোনও জাতির নাম তিনি লিখবেন না।

বিগ বি আরও জানান, এবার যদি তাঁকে কেউ এই প্রশ্ন আবার করে তাহলে জাতির জায়গায় তিনি ইন্ডিয়ান তো লিখবেনই, সেই সঙ্গে লিখবেন, আমাদের চন্দ্রযান চাঁদে নেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026