Entertainment

বলিউডে বাবার রাজকীয় ৫০ বছর পালন ছেলের

বলিউডে তাঁর জীবনের ৫০টা বসন্ত কাটিয়ে ফেললেন বিগ বি। ৫০ বছরের এই রাজকীয় যাত্রায় আমূল পরিবর্তন ঘটেছে টিনসেল টাউনের। তারসঙ্গে খাপ খাইয়ে এগিয়ে যাওয়া মুখের কথা নয়। সেটা কিন্তু সাফল্যের সঙ্গেই করেছেন অমিতাভ বচ্চন। বলিউডের এক জীবন্ত ইতিহাস। অমিতাভ বচ্চনের বলিউডে ৫০ বছর পূর্ণ করার দিনে পেন ধরলেন তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। বাবার জীবনের এই বিরল মুহুর্ত পালন করলেন তিনি।

ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @bachchan

শুক্রবার ইন্সটাগ্রামে অভিষেক বাবার সঙ্গে তাঁর ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন তাঁরা বাবাই তাঁর জীবনে দেখা হিরো। যিনি তাঁর বাবা, সবচেয়ে কাছের বন্ধু, পথপ্রদর্শক, সমালোচক এবং সমর্থক। ৫০ বছর আগে এই দিনটাতেই বলিউডে তাঁর বাবা পথচলা শুরু করেন। আর আজ দাঁড়িয়েও তাঁর সেই প্রথম দিনের মতই কাজের প্রতি তাঁর ভালবাসা এক রয়ে গেছে। তাঁর সেই প্রতিভা, তাঁর কাজের প্রতি নিষ্ঠা, তাঁর প্রভাব সবকিছুকে তাঁরা পালন করছেন।

ফাইল : অমিতাভ বচ্চন, ছবি – আইএএনএস

অভিষেক লেখেন, এদিন সকালে তিনি গিয়েছিলেন তাঁর বাবাকে অভিনন্দন জানাতে। তাঁর বলিউডে ৫০ বছর পূর্ণ করার অভিনন্দন জানাতে। অভিনন্দনের পর তিনি অমিতাভকে জিজ্ঞেস করেন এই দিনটায় তিনি কোথায় যেতে পছন্দ করবেন? উত্তরে এদিনও অমিতাভ বচ্চন জানান, তাঁর কাজে। ১৯৬৯ সালের এই দিনেই অমিতাভ বচ্চন তাঁর প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’-তে কাজ করার চুক্তিতে সই করেন। সেই শুরু। আর আজ সেই পথচলা গোটা ভারত তো বটেই গোটা বিশ্বের সামনে একটা জীবন্ত ইতিহাস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026