ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
শাশুড়ি ও বৌমার মধ্যে অনেক পরিবারে একটা সুন্দর সম্পর্ক যেমন দেখা যায়, তেমন ২ জনের মধ্যে প্রতিযোগিতা এবং ঝগড়াও অনেক পরবারেই নজর কাড়ে। আর তা যে অমিতাভ বচ্চনের অজানা এমনটা নয়। সেই শাশুড়ি বৌমার ঝগড়াটা তিনি এবার নিজেই লাগিয়ে দিলেন।
কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে হাজির এক প্রতিযোগীকে অমিতাভ জিজ্ঞাসা করেন তিনি কি খেতে পছন্দ করেন। উত্তরে ওই ব্যক্তি জানান, তাঁর মায়ের হাতের আলু মটর, আলুর পরোটা ও পনিরের তরকারি তাঁর খুব পছন্দের।
এটা শোনার পরই অমিতাভ গ্যালারিতে বসা ওই ব্যক্তির স্ত্রীর দিকে চেয়ে বলেন, তিনি আর বেশি কিছু বলবেন না। কেবল ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তাঁর স্ত্রী জিজ্ঞেস করছেন কেন তিনি মায়ের রান্না পছন্দ করেন, তাঁর নয়।
উত্তরে ওই ব্যক্তি জানান, তাঁকে তাঁর মা ছোট থেকে রান্না করে খাইয়ে এসেছেন। তাঁর স্ত্রী পরিবারে নতুন সংযোজন। তবে তিনি স্ত্রীর রান্নাও খাবেন।
এবার অমিতাভ ওই ব্যক্তিকে বলেন, তিনি সকলের মন রাখা কথা বলছেন। তবে তিনি আরও একটি প্রশ্ন করতে চান। মা না স্ত্রী, কে বেশি ভাল রান্না করেন?
প্রশ্নটা করেই অমিতাভ এও জানিয়ে দেন, উত্তর দিতে হবেনা। তবে এর আঁচ ওই ব্যক্তি বাড়ি ফিরলেই টের পাবেন। অমিতাভ এভাবে মজা করে থাকেন প্রতিযোগীদের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…