ফাইল : মাধুরী দীক্ষিত, ছবি - আইএএনএস
অমিতাভ বচ্চন যে কথাটা এতদিন পর ফাঁস করে দেবেন তা বোধহয় মাধুরী দীক্ষিত নিজেও জানতেন না। কিন্তু ফাঁসটা হয়েই গেল। ৯০-এর দশকে সাড়া জাগানো হাতেগোনা সিনেমার একটি ছিল মাধুরী দীক্ষিত ও সলমন খান জুটির ব্লকবাস্টার সিনেমা হাম আপকে হ্যায় কৌন।
চেনা ফ্যামিলি ড্রামা সূরজ বরজাতিয়ার ছোঁয়ায় অন্যরকম একটা আবহ তৈরি করত। যা দর্শকদের বারবার ছুঁয়ে গেছে। হাম আপকে হ্যায় কৌন সিনেমার একগুচ্ছ চরিত্রের মধ্যে অন্যতম একটি ছিল সেই ছোট্ট সাদা কুকুরটি।
ভারতীয় স্পিৎজ প্রজাতির সেই কুকুরটি সিনেমা জুড়ে একটা অন্যতম চরিত্র হিসাবে কাজ করে গেছে। সিনেমায় একটা দৃশ্যে ক্রিকেট খেলা হচ্ছে পরিবারের সকলে মিলে। যে খেলার আম্পায়ারও ছিল সেই ছোট্ট সাদা টফি। টুপি পরে আম্পায়ারিংও করে সে।
সিনেমার শ্যুটিং যখন শেষ হয় তারপর সেই কুকুরটিকে মাধুরী দীক্ষিত দত্তক নেন। কুকুরটিকে এতটাই ভাল লেগে গিয়েছিল মাধুরীর। সেকথা অনেকেরই হয়তো জানা নেই।
কৌন বনেগা ক্রোড়পতি শোতে অমিতাভ বচ্চন একটি প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে সেকথা জানিয়ে দিলেন সকলকে। মাধুরী যে ওই কুকুরটিকে দত্তক নিয়ে নেন সেটা অমিতাভের মুখ থেকেই সাধারণ মানুষ জানলেন।
১৯৯৪ সালে হাম আপকে হ্যায় কৌন সিনেমাটি তোলপাড় ফেলে দিয়েছিল। ভারত জুড়ে এই সিনেমার গান সর্বত্র বাজত। এতটাই জনপ্রিয়তা পায় সিনেমার গানগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…