Entertainment

তিনি পুলিশকে খুব ভয় পান, কেন বললেন অমিতাভ বচ্চন

পুলিশকে তিনি খুব ভয় পান। একটি টিভি শোতে এক পুলিশ আধিকারিককেই সেকথা বললেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। কেন ভয় পান তাও জানালেন।

পুলিশকে তিনি খুব ভয় পান। তাই তিনি ভয়ে ভয়েই প্রশ্ন করবেন। তবে উল্টোদিকে বসে উত্তরটা স্পষ্ট গলায় দিলেই হল। কৌন বনেগা ক্রোড়পতি টিভি শোতে এক প্রতিযোগীকে এমনই জানালেন অমিতাভ বচ্চন। কারণ যিনি উত্তর দিচ্ছেন তিনি আমেদাবাদের বাসিন্দা এবং সেখানকারই এক পুলিশ আধিকারিক।

অমিতাভ বচ্চনের পুলিশে ভয়ের কথা শুনে প্রতিযোগী যখন বলেন যে পুলিশকে ভয় পাওয়ার কি আছে? পুলিশও তো মানুষ। তারও উত্তর দেন অমিতাভ।

অমিতাভ বচ্চন জানান, ওই প্রতিযোগীকে দেখেই তাঁর ভয় করছে। কারণ তিনি পুলিশ। আর পুলিশ ডাণ্ডা উঁচিয়ে একবার দিলে আর রক্ষে নেই। পুলিশ তো যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেয়।

তারপর গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। নাম জানতে চায়। তারপর মুখ খুলতে বলে। হাঁ করলেই মুখের মধ্যে হাওয়া করে। তারপর বলে তুমি মদ খেয়ে আছ। সেজন্য পুলিশকে তাঁর খুব ভয়।

প্রসঙ্গত পুরোটাই মজার ছলে ছিল। ফলে অমিতাভের এই মজার কথা এবং বলার ভঙ্গি দেখে সকলেই হেসে গড়িয়ে পড়েন। কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানটি সব মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বলে মনে করেন অমিতাভ বচ্চন।

অমিতাভের মতে, এখানে সঠিক উত্তরের সঙ্গে একজন মানুষের স্বপ্ন জুড়ে থাকে। সঠিক উত্তর দেওয়ার সঙ্গে জীবন বদলে যেতে থাকে। তাই এই অনুষ্ঠান কারও চোখে সাধারণ প্রশ্নোত্তর হলেও এটা জীবনের সঙ্গে জুড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026