Entertainment

নারীর অন্তর্বাস নিয়ে করা ট্যুইট অমিতাভ বচ্চনের আজও পিছু ছাড়ে না

অমিতাভ বচ্চন যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ একজন মানুষ তা সকলের জানা। তাঁর এক অনেক পুরনো ট্যুইট নতুন করে সামনে আসতে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবার কড়া সমালোচনার মুখে পড়লেন। যদিও এই সমালোচনার জন্য দায়ী তাঁর বর্তমান বা সাম্প্রতিক কোনও কাজ নয়। বরং ২০১০ সালে করা একটি ট্যুইট একটি সমাজ মাধ্যমে নতুন করে পোস্ট করে বিষয়টি উস্কে দিয়েছেন এক ব্যক্তি।

আর তা সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। ২০১০ সালে করা একটি ট্যুইট ঘিরে অমিতাভ বচ্চন এই আশির ওপর বয়সে কড়া কথা শুনছেন নেটিজেনদের কাছে।

বিষয়টি ২০১০ সালের ১২ জুন করা একটি ট্যুইট। সেই ট্যুইটে অমিতাভ বচ্চন একটি প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন নারীর অন্তর্বাসের ক্ষেত্রে ইংরাজিতে ব্রা একবচন বচন হিসাবে লেখা হয় আর প্যান্টির ক্ষেত্রে সর্বদা লেখা হয় প্যান্টিস। প্যান্টিস-এর ক্ষেত্রে তা বহুবচনে কেন লেখা হয় এটাই ছিল জিজ্ঞাসা। যা দেখার পর সে সময়ও সমালোচনার ঝড় ওঠে।

তারপর এতদিন পর সেই পুরনো ট্যুইট সামনে আসায় ফের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ। কেউ লিখেছেন এই প্রশ্নটা তিনি যেন কৌন বনেগা ক্রোড়পতি-তে করেন।

কেউ লিখেছেন অমিতাভ বচ্চনের মত এমন এক বড় মাপের মানুষের কাছে এমনটা আশা করা যায়না। কেউ লিখেছেন এই মানুষটাই কিনা অনেকগুলি সরকারি প্রকল্পেরও মুখ।

১৩ বছর পুরনো একটি ট্যুইট কিন্তু আজও পিছু ছাড়ল না অমিতাভ বচ্চনের। এখনও তা তাঁকে সমালোচনার মুখে অপ্রস্তুত করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026