অমিতাভ বচ্চন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan
বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের অন্যতম কালজয়ী সিনেমা ‘কালিয়া’। সেই সিনেমার একটি দৃশ্য বহু মানুষকে হাসিয়েছিল। দৃশ্যটা ছিল এমন যে অমিতাভ বচ্চন তাঁর প্রেমিকা পরভিন ববিকে নিয়ে আসবেন তাঁর ভাবীমা অর্থাৎ আশা পারেখের কাছে।
ভাবীমা অর্থাৎ বৌদির পরভিনকে পছন্দ হয় কিনা সেটা নিশ্চিত করতে চাইছিলেন অমিতাভ। এদিকে পরভিন ববিকে কড়া শাশুড়ির মত আশা পারেখ রাঁধতে বলেন। ডিমের রান্না কেমন করেন তা জানতে পরভিনকে তা করতে দেন।
কিন্তু পরভিনের রান্না জানা নেই। অমিতাভ আড়াল থেকে ইশারায় পরভিনকে শেখানোর চেষ্টা করেন কীভাবে ডিমের অমলেট রাঁধতে হয়। কিন্তু পরভিন পারলেননা। তবে আশা পারেখ সব বুঝে পরভিনকে মেনে নিলেন।
এ দৃশ্যে অমিতাভকে রান্না সম্বন্ধে যথেষ্ট ধারনা থাকা মানুষ হিসাবেই দেখানো হয়েছিল। কিন্তু বাস্তব জীবনে অমিতাভ কি কি রাঁধতে পারেন সেকথা অনেকেরই জানা ছিলনা। সেকথা এবার কৌন বনেগা ক্রোড়পতি-তে ভিকি কৌশলকে নিজেই জানালেন অমিতাভ।
ভিকি ওই অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনার ফাঁকে জানান তিনি কেবল চা বানাতে পারেন। অমিতাভ ভিকির উত্তর শুনে পাল্টা জানান, ভিকি তো তবু চা বানাতে পারেন। অমিতাভ কেবল জল গরম করতে পারেন।
এর বাইরে তাঁর আর কোনও রান্না জানা নেই। কিছুই রাঁধতে পারেননা তিনি। এমনকি চাও নয়। অমিতাভ এও জানান যে একবার বিদেশে গিয়ে তিনি ডিম ফাটানো শিখেছিলেন। কিন্তু ডিম কীভাবে ফাটাতে হয় সেটা শিখতেই তাঁর ৭ দিন লেগেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…