Entertainment

কেন জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন

কেন জয়াকে বিয়ে করেছিলেন সেকথা এই ৮০ বছর বয়সে এসে অবশেষে সকলকে জানাতে দ্বিধা করলেন না বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন কেন জয়া ভাদুড়ীকেই জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছিলেন? সেকথা কখনও জানাননি অমিতাভ বচ্চন। জানানোর বিষয়ও হয়তো নয়। এটা ব্যক্তিগতই থাকতে পারত।

থাকতে পারত তাঁর মনের কোনও অতল কোণায়, যা তাঁর একান্তই নিজস্ব। কিন্তু ৮০ বছর বয়সে এসে অবশেষে সেকথা বলেই ফেললেন অমিতাভ বচ্চন। এমনকি ঠিক সেই একই কারণে তাঁর লতা মঙ্গেশকরের একটা দিকও পছন্দের ছিল বলে জানিয়েছেন অমিতাভ।

কৌন বনেগা ক্রোড়পতি-তে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় অমিতাভ বচ্চন জয়া বচ্চনকে স্ত্রী হিসাবে বেছে নেওয়ার কারণ স্পষ্ট করলেন। অমিতাভ বচ্চন জানান তাঁর লম্বা চুল ভাল লাগে। আর জয়া ভাদুড়ীর তখন লম্বা চুল ছিল। যা তাঁকে আকৃষ্ট করেছিল।

জয়া ভাদুড়ীকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেওয়ার সময় অমিতাভ বচ্চন এই লম্বা চুলের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছিলেন। একথা তিনি নিজেই জানালেন।

অমিতাভ আরও জানান, লম্বা চুল ছিল লতা মঙ্গেশকরেরও। লতাজির সেই লম্বা চুল অমিতাভের খুবই পছন্দ ছিল। অমিতাভ এও জানান, মহিলাদের চুল কেটে ফেলাটা তাঁর একদম পছন্দ হয়না।

মেয়েরা তাঁদের স্বাভাবিকভাবে বাড়তে থাকা চুল কেটে ছোট করে নেন। কিন্তু লম্বা চুলেই তাঁদের ভাল লাগে। লম্বা চুলের প্রতি অমিতাভ বচ্চনের এই ভালোলাগা অবশেষে সামনে এল। যা নিজেই সকলের সামনে অকপটে তুলে ধরলেন বলিউড কিংবদন্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026