Entertainment

থাকে বিশেষ একটি পাতা, অমিতাভ বচ্চনের খাবার পাতে আর কি কি থাকে

অমিতাভ বচ্চন কি খেয়ে এত ফিট থাকেন সে কথা এবার নিজেই সকলের সামনে তুলে ধরলেন তিনি। জানালেন সারাদিনের খাওয়াদাওয়ার পদ।

এখনও ৮০ বছরেও সুঠাম যুবক তিনি! চুটিয়ে কাজ করে যাচ্ছেন। সিনেমা, টিভি শো, বিজ্ঞাপন সবই চলছে তাল মিলিয়ে। কাজের ব্যস্ততা চরমে। নিজেকে ফিট রাখা তাঁর জরুরি।

যেখানে অনেকেই ৮০ কেন তার অনেক আগেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, সেখানে অমিতাভ বচ্চন তরতাজা যুবকের মতই সারাদিন ব্যস্ত।

এত ব্যস্ততার মধ্যেও নিয়মিত চলে সোশ্যাল সাইটে পোস্ট করা, ব্লগ লেখা। সেই ব্লগেই তিনি জানালেন তাঁর ৮০ বছর বয়সেও ফিট থাকার গোপন কথা।

বলিউড কিংবদন্তি জানিয়েছেন, তাঁর সারাদিনের খাদ্যতালিকায় সকাল শুরু হয় তুলসী পাতা চিবিয়ে। সঙ্গে থাকে প্রোটিন ড্রিংকস। এছাড়া কাঠবাদাম খান।

সারাদিনে অমিতাভ আরও যে খাবারগুলি খেয়ে থাকেন তার মধ্যে রয়েছে যবের তৈরি পদ। যা কিন্তু ওটস নয়। ওটসের চেয়ে আলাদা।

এছাড়া প্রতিদিন ডাবের জল পান করেন। এছাড়াও থাকে আমলকির জুস। ফলের মধ্যে কলা প্রতিদিন খান। আরবের খেজুর প্রতিদিন খেয়ে থাকেন।

কাজের ফাঁকে আপেলে কামড় দিতে ভোলেন না অমিতাভ। এসবের সঙ্গে সারাদিনে প্রয়োজনীয় ওষুধপত্র সঠিক সময়ে খাওয়া তো আছেই।

সারাদিনে আরও একটি কাজ নিয়ম করে করেন। পান করেন প্রচুর পরিমাণে পানীয় জল। এই সব খাবারের ওপরই সারাদিন থাকেন অমিতাভ।

ব্যস্ততার মধ্যেও সারাদিনে জিম করতে ভোলেন না অমিতাভ বচ্চন। ৮০ বছরেও তাঁর সুঠাম সুন্দর চেহারা অনেক বৃদ্ধকেই ঈর্ষান্বিত করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026