Entertainment

জয়া মাছ খেলেও তিনি মাছ মুখে তোলেন না, কারণ জানালেন অমিতাভ বচ্চন

তাঁর স্ত্রী জয়া বচ্চন মাছ খেতে খুব ভালবাসেন। কিন্তু অমিতাভ বচ্চন জানালেন তিনি মাছ মুখে তোলেন না। কিন্তু কেন? জানালেন সেকথাও।

তাঁর স্ত্রী জয়া বচ্চন মাছ খেতে ভালবাসেন। জয়া বাঙালি পরিবারের মেয়ে। ফলে তাঁর যে মাছ প্রিয় হবে তা বলাই বাহুল্য। অমিতাভ বচ্চনও যে মাছ খেতেন না এমনটা নয়।

বলিউড কিংবদন্তি নিজেই জানিয়েছেন তিনি যুবা বয়সে সবই খেতেন। সে তালিকায় মাছও ছিল। তখন তাঁর মাছে আপত্তিও ছিলনা।

শুধু মাছ বলেই নয়, সব ধরনের আমিষই তাঁর পছন্দের তালিকায় ছিল। কিন্তু এখন জয়া বচ্চনের মাছ পছন্দের তালিকায় থাকলেও অমিতাভ আর মাছ মুখে তোলেন না। কিন্তু কেন? সে উত্তরও নিজেই দিয়েছেন অমিতাভ।

কৌন বনেগা ক্রোড়পতি-র হোস্ট অমিতাভ বচ্চন। তাঁকে এক প্রতিযোগী মাছ খাওয়া নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে ৮০ বছরের অমিতাভ বচ্চন জানান, তিনি যুবা বয়সে মাছ খেলেও এখন আর খান না। এখন তিনি কোনও আমিষ খাবারই খান না।

সেইসঙ্গে ছেড়ে দিয়েছেন মিষ্টি খাওয়া। ভাত খাওয়া। এমনকি পছন্দের অন্য অনেক খাবারই অমিতাভ খাদ্যতালিকা থেকে বাদ করে দিয়েছেন।

সকালে উঠে প্রোটিন ড্রিংকস পান করেন। সঙ্গে কিছু তুলসী পাতা। এছাড়াও থাকে বেশ কয়েকটি বিশেষ খাবার। তবে মাছ, মাংস, ডিম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আর তার কারণ বয়স।

বয়স বাড়ার কারণে তিনি এখন আর আমিষ খান না বলেই জানিয়েছেন অমিতাভ। তাঁর সারাদিনের খাওয়াদাওয়া যে একদম মাপা কিছু খাবার তা পরিস্কার করে দিয়েছেন বিগ বি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026