Entertainment

অমিতাভ বচ্চনের প্রথম ছবিতে পাওয়া পারিশ্রমিক শুনে অনেকেই হেসে ফেলতে পারেন

ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অমিতাভ বচ্চনের বয়স ৮০ হল। সেইসঙ্গে ৫৩ বছর পার হল অভিনয় জগতে। এই কিংবদন্তির প্রথম সিনেমায় উল্লেখযোগ্য ছিল পারিশ্রমিক।

ভারতীয় সিনেমা জগতে অমিতাভ বচ্চন একজন রক্তমাংসের অভিনেতাই নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এই মুহুর্তে তিনি একটি বিজ্ঞাপন করলেও যা পারিশ্রমিক নেন তা চোখ কপালে তুলে দিতে পারে। এই মানুষটি কিন্তু প্রথম সিনেমায় অভিনয় করার জন্য যে পারিশ্রমিক পেয়েছিলেন তা যে কোনও মানুষকে হতবাক করে দিতে পারে।

সিনেমায় অভিনেতা হিসাবে অমিতাভ বচ্চনের ডেবিউ সিনেমা ছিল সাত হিন্দুস্তানি। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তাঁর চরিত্রটিও ছিল অন্যরকম।

তখন রাঁচি বিহারের অংশ। সেই রাঁচির এক কবি আনোয়ার আলি হিসাবে অমিতাভ পর্দায় আত্মপ্রকাশ করেন। যদিও বাস্তবে এমন কোনও কবি ছিলেন না। তিনি সিনেমার চরিত্র ছিলেন।

গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করতে ভারতের ৭ রাজ্য থেকে ৭ জন একত্র হন। এই নিয়েই সাত হিন্দুস্তানি সিনেমা। সেই সিনেমার জন্য অমিতাভ বচ্চন পেয়েছিলেন বেস্ট নিউকামার-এর পুরস্কার।

সিনেমাটি তৈরির শেষে সিনেমার পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অমিতাভ বচ্চনের হাতে তাঁর পারিশ্রমিক তুলে দিয়েছিলেন। অমিতাভ ওই সিনেমায় অভিনয় করার জন্য হাতে পান ৫ হাজার টাকা।

যদিও জীবনে বারবার অমিতাভ বচ্চন স্বীকার করেছেন ওই ৫ হাজার টাকাটা খুব কম অঙ্ক হলেও সে সময় একজন ডেবিউ করা অভিনেতার জন্য খুব খারাপও ছিলনা। বরং তিনি বারবার বলে এসেছেন, পারিশ্রমিক যাই হোক, সেদিন যদি তিনি সাত হিন্দুস্তানি সিনেমায় অভিনয় করার সুযোগটা না পেতেন তাহলে কেউ জানেনা তিনি আজ কি করতেন।

প্রসঙ্গত সে সময় সাত হিন্দুস্তানি হলে মুক্তি পাওয়ার আগে তার একটি ট্রায়াল শো হয়েছিল। যাতে সিনেমার পরিচালক বলিউড তারকা মীনা কুমারীকে আমন্ত্রণ জানান।

মীনা কুমারী সিনেমার ট্রায়াল শো দেখার পর আনোয়ার আলি-র চরিত্রে অভিনয় করা অমিতাভের তারিফ করেন। সেটা খুব বড় পাওনা ছিল সে সময় অমিতাভ বচ্চনের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026