ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
করোনার ওষুধ কারও জানা নেই। গোটা বিশ্ব এখন এই ওষুধ তৈরির প্রচেষ্টায় মগ্ন। চলছে টিকা আবিষ্কার করার কাজও। ইতিমধ্যেই কিছু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন তাঁরা হয়তো টিকা পেয়েছেন। তবে তা এখনও পরীক্ষা সাপেক্ষ স্তরেই আটকে আছে। ফলে সেটাও এখনও নিশ্চিত নয় যে টিকা বার হয়েই গেছে। এই অবস্থায় শুক্রবার ট্যুইট করে করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি অগ্রণী ভূমিকা নিতে পারে বলে মতামত ব্যক্ত করলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।
অমিতাভ জানিয়েছেন, তিনি মনে করেন হোমিওপ্যাথি একদিন করোনাকে সারিয়ে দিতে পারবে। হোমিওপ্যাথির ওপর ভরসা রেখেই অমিতাভ আরও বলেন, তাঁর এটাও বিশ্বাস যে করোনাকে প্রতিহত করতে ওষুধ আবিষ্কার হবে ভারত থেকেই। ভারতই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে। ভারত যাতে একাজে সফল হয় সেজন্য তিনি প্রার্থনা করবেন বলেও জানান ৭৭ বছরের মেগাস্টার। তিনি এটাও বলেন যে এই ওষুধ আবিষ্কার করে দেখাবে ভারতের আয়ুষ মন্ত্রক।
যদিও অমিতাভ বচ্চনের এই হোমিওপ্যাথির প্রতি ভরসা নেটিজেনদের খুশি করতে পারেনি। অমিতাভ এই পোস্ট করার পর অনেক কমেন্ট আসে। সেখানে একজন লেখেন, অমিতাভ বচ্চনের যদি করোনা হয় তিনি যেন কেবল হোমিওপ্যাথিই করান। অন্যজন ব্যঙ্গ করে তুলে আনেন অমিতাভ বচ্চনের কদিন আগের একটি বিতর্কিত পোস্ট। যেখানে অমিতাভ দাবি করেন যে মাছি থেকে করোনা ছড়ায়। যা পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নাকচ করে দেয়।
তবে সবাই যে বিরুদ্ধেই বলেছেন তা নয়। কেউ কেউ অমিতাভকে সমর্থনও করেছেন। তাঁরা অমিতাভ বচ্চনকে সমর্থন করে লিখেছেন তাঁদেরও বিশ্বাস ভারতই করোনা মহামারি থেকে বিশ্বকে রক্ষা করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…