Entertainment

নিজের সিনেমার একটি গান চিকিৎসকদের উৎসর্গ করলেন অমিতাভ বচ্চন

গোটা দেশ যখন লকডাউন মেনে করোনা থেকে দূরে থাকতে গৃহবন্দি তখন কিছু মানুষ জীবন তুচ্ছ করে করোনা সংক্রমিতদের সুস্থ করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই চিকিৎসকদের কয়েকজন একাজ করতে গিয়ে করোনায় কাবুও হয়েছেন। তবু সারা দেশজুড়ে চিকিৎসকেরা লড়াই চালিয়ে যাচ্ছেন। যাকে কুর্নিশ জানাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী থেকে গোটা দেশ। গোটা বিশ্বজুড়েই চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ সকলেই এই লড়াইটা চালাচ্ছেন। তাঁদের জন্য এবার নিজের সিনেমার একটি বিখ্যাত গান উৎসর্গ করলেন কিংবদন্তি অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন অভিনীত কুলি সিনেমায় তাঁর লিপ-এ একটি গান সে সময় আলোড়ন ফেলেছিল। ‘সারি দুনিয়া কা বোঝ হাম উঠাতে হ্যায়’। বর্তমানে চিকিৎসক, নার্সরা সেই কাজটাই করছেন। নিজেদের জীবনকে তুচ্ছ করে। তাই এই গানটিকে তিনি উৎসর্গ করেছেন তামাম চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য। সোশ্যাল সাইটে অমিতাভ বচ্চনের এই পোস্ট যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

এক ব্যক্তি অমিতাভ বচ্চনের পোস্টের তলায় লিখেছেন, একদম সত্যি কথা। তিনি জানিয়েছেন তাঁর পুত্র ও পুত্রবধূ, ২ জনেই চিকিৎসক। অন্য একজন আবার অমিতাভ বচ্চনকে লিখেছেন, শুধু চিকিৎসকই নন, ভুলে গেলে চলবে না পুলিশ ও সাফাইকর্মীরাও এই সময়ে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের অবদানও কারও ভুলে গেলে চলবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026