Entertainment

তখন আর এখন, ছবির ছোট্ট ছেলেটাকে নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট

অমিতাভ বচ্চন মাঝেমধ্যেই ছবি পোস্ট করে হৈচৈ ফেলে দেন। তাঁর ঝুলিতে যে কত স্মৃতি লুকিয়ে আছে। কত যে মনে রাখার মত ছবি তাঁর স্টকে! তা হিসাব করা মুশকিল। তবে সেসব ছবিকে কীভাবে কখন পোস্ট করতে হয় তা সোশ্যাল সাইটে অ্যাকটিভ অমিতাভ বচ্চনকে বলে দিতে হয়না। যেমন ফের একটি ছবি পোস্ট করে হৈচৈ ফেললেন তিনি।

অমিতাভ বচ্চন একটি ছবি পোস্ট করেছেন। যার অর্ধেক অংশে রয়েছে ১৯৯০ লেখা একটি সাদাকালো ছবি। যেখানে তিনি একটি ছোট্ট ছেলেকে আদর করছেন। তার পাশেই রয়েছে ২০২০ লেখা একটি ছবি। এ ছবি সময়ের সরণি বেয়ে রঙিন। ছবিতে অমিতাভ বচ্চন একটি রংবাহারি জ্যাকেটে রয়েছেন। আর তাঁর পাশেই একদম ট্রেন্ডি সাজে রণবীর কাপুর।

রণবীর কাপুরের সঙ্গে তখন ও এখন, অমিতাভ বচ্চনের করা পোস্ট, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan

অমিতাভ লিখেছেন তখন এবং এখন। ১৯৯০ সালে আজুবা সিনেমার সেটে প্রয়াত অভিনেতা শশী কাপুর, যিনি রণবীর কাপুরের খুড়ঠাকুরদা, তাঁর সঙ্গে এসেছিলেন ছোট্ট রণবীর। অমিতাভ আজুবা করছেন তখন। সেটে রণবীরকে দেখে আদর করেছিলেন তিনি। আর এখন মানে ২০২০। এখন ব্রহ্মাস্ত্র সিনেমায় অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর ২ জনেই রয়েছেন। এটাও সেটেই তোলা ছবি। ২ জন এখানে একই সিনেমার অভিনেতা হিসাবে পাশাপাশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026