Entertainment

বচ্চন পদবির কোনও ধর্ম নেই, জানিয়ে দিলেন অমিতাভ

তাঁর কোনও ধর্ম নেই। তিনি কেবলমাত্র একজন ভারতীয়। এমনই জানালেন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অমিতাভ বচ্চন। কেন তিনি এমনটা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিগ বি। তিনি জানিয়েছেন, তাঁর পদবি বচ্চন। যার কোনও ধর্ম নেই। আসলে কোনও ধর্মে এমন পদবি নেই। তাঁদের আসল পদবি শ্রীবাস্তব। কিন্তু তাঁর পিতা ধর্ম বিশ্বাস করতেন না। তাই তিনি বচ্চন ব্যবহার করতেন। তারপর তাই তাঁদের আসল পদবি কখনও ব্যবহারই হয়নি।

অমিতাভ বচ্চন বলেন, তিনি যখন খুব ছোট তখন তাঁর বাবা তাঁকে কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি করতে নিয়ে যান। সেখানে তাঁর পদবি জানতে চাওয়া হয়। তখন তাঁর বাবা জানান অমিতাভ বচ্চন। এরপর যখনই আদমশুমারির জন্য লোকজন এসেছেন। তাঁকে তাঁর ধর্ম কী জিজ্ঞাসা করেছেন তখন প্রতিবারই অমিতাভ বচ্চন উত্তর দিয়েছেন তিনি কোনও ধর্মের মানুষ নন। তিনি কেবল একজন ভারতীয়।

অমিতাভ বচ্চন তাঁর পরিবারের রীতিনীতি নিয়েও জানান। তিনি জানান, তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন হোলির সময় বড় ও সম্মানীয়দের সম্মান জানাতে রঙ পায়ে দিয়ে প্রণাম করার রীতিতে বিশ্বাসী ছিলেন। সেটাই তিনি বহন করে নিয়ে যান। তাঁদেরও শেখান। অমিতাভ বচ্চন বলেন তাঁর একথা বলতে এতটুকু লজ্জা নেই যে তাঁর বাবা তাঁদের বাড়িতে হোলি শুরুর আগে যিনি বাথরুম পরিস্কার করতেন তাঁর পায়েও রং দিয়ে প্রণাম করতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026