Entertainment

দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন অমিতাভ বচ্চন

এ বছর ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান হিসাবে পরিচিত দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। হয়তো অনেক আগেই পেতে পারতেন। এবার তাঁকে অবশেষে বেছে নিয়েছেন নির্বাচকরা। অমিতাভ বচ্চনের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার কথা ট্যুইট করে জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অমিতাভ বচ্চনকে দাদাসাহেব ফালকে দেওয়ার কথা ঘোষণা হতে কার্যত গোটা দেশই খুশি। ভারতীয় সিনেমার এই কিংবদন্তী মানুষটিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে এতে কারও কোনও আপত্তি নেই।

তিনি দাদাসাহেব ফালকে পাচ্ছেন একথা শোনার পর অবশ্যই খুশি অমিতাভ। ভারতীয় সিনেমায় ৫০ বছরের ওপর কাজ করছেন তিনি। নিরলসভাবে কাজ করে চলেছেন। নিজেকে সময়ের সঙ্গে বদলে নিয়েছেন। অভিনয়ের ধারায় বদল এনে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। এখানেই বোধহয় একজন বড় শিল্পীর এক্স ফ্যাক্টর কাজ করে। আর সেখানে অমিতাভ বচ্চন অবশ্যই এক জীবন্ত উদাহরণ।

সাত হিন্দুস্তানি সিনেমা দিয়ে হাতেখড়ি। তারপর প্রথম জীবনে একের পর এক ফ্লপ সিনেমার মুখে পড়েও হাল ছাড়েননি অমিতাভ বচ্চন। সত্তরের দশকে জঞ্জীর সিনেমায় সেই যে তিনি বক্স অফিস পান, তারপর আর ঘুরে তাকাননি। সাফল্য তাঁকে তরতর করে এগিয়ে নিয়ে গেছে চুড়োয়। আজও তিনি সিনেমায় থাকা মানে পর্দা জুড়ে এক উজ্জ্বল উপস্থিতি। যা দর্শকদের আনন্দ দেয়। অমিতাভ বচ্চনকে দাদাসাহেব ফালকে পেতে চলায় অভিনন্দন জানিয়েছেন সিনেমা থেকে অন্য জগতের প্রথিতযশা মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026